মেসিকে ছাড়াই আর্জেন্টিনার পরীক্ষা

স্পোর্টস ডেস্ক

খেলা

লিওনেল মেসির বিদায়ের পর নতুন করে দল সাজানোর চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকজন

2026-10-20T15:41:16+06:00
2026-10-20T15:41:16+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
মেসিকে ছাড়াই আর্জেন্টিনার পরীক্ষা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:৪১ পিএম 
⏲

লিওনেল মেসির বিদায়ের পর নতুন করে দল সাজানোর চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকজন ফুটবলারের চোট দুশ্চিন্তা বাড়িয়েছে তাঁর। আগামী নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে মেসিকে ছাড়াই খেলতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের। এর সঙ্গে লাউতারো মার্টিনেজ ও গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজের অনুপস্থিতি দলটির পরিকল্পনায় বাড়তি চাপ তৈরি করেছে।

আগেই চোটের কারণে ছিটকে গেছেন লাউতারো ও দিবু মার্টিনেজ। রক্ষণভাগের দুই নির্ভরযোগ্য খেলোয়াড় ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজও চোটে পড়েছেন। তবে নভেম্বরের ম্যাচের আগে তাঁদের সুস্থ হয়ে ফেরার আশা করছেন স্ক্যালোনি।

আগামী ১৩ নভেম্বর বুয়েনস এইরেসে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। চার দিন পর ১৭ নভেম্বর কর্দোবায় কোস্টারিকার বিপক্ষে খেলবে দলটি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সূচি নিশ্চিত করেছে। উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি বোকা জুনিয়র্সের মাঠ লা বোম্বোনেরায় আয়োজনের পরিকল্পনা থাকলেও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।

গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন মেসি। তাঁর বিদায়ের পর আক্রমণভাগে লাউতারো মার্টিনেজের ওপর দায়িত্ব বাড়ার কথা ছিল। কিন্তু ইন্টার মিলানের হয়ে খেলার সময় বাঁ ঊরুর পেছনের পেশিতে চোট পান এই ফরোয়ার্ড। পরীক্ষায় পেশিতে টান ধরা পড়ে। সুস্থ হতে চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে তাঁর। ফলে নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে তাঁকে পাচ্ছে না আর্জেন্টিনা।

লাউতারোর অনুপস্থিতিতে মূল স্ট্রাইকার হিসেবে সুযোগ পেতে পারেন হোসে ম্যানুয়েল লোপেজ কিংবা সান্তিয়াগো কাস্ত্রো। এ ছাড়া অন্য কোনো ফরোয়ার্ডকে দলে নেওয়ার বিকল্পও রয়েছে স্ক্যালোনির হাতে।

গোলবারেও বড় শূন্যতা তৈরি হয়েছে দিবু মার্টিনেজের চোটে। গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে চেলসির ম্যাচে ডিফেন্ডার জ্যারাড ব্রান্থওয়েটের সঙ্গে মাথায় সংঘর্ষে তাঁর চোয়ালের হাড় ভেঙে যায়। মাঠে দীর্ঘ সময় চিকিৎসা দেওয়ার পর স্ট্রেচারে করে তাঁকে বাইরে নেওয়া হয়। পরে হাসপাতালে অস্ত্রোপচার করতে হয় এই বিশ্বকাপজয়ী গোলরক্ষককে। ফলে নভেম্বরের দুই প্রীতি ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নেই।

দিবুর অনুপস্থিতিতে গোলপোস্টের দায়িত্ব পেতে পারেন জেরোনিমো রুলি, হুয়ান মুসো কিংবা সান্তিয়াগো বেলত্রান। বিকল্প হিসেবে আলোচনায় রয়েছেন ওয়াল্টার বেনিতেজও।

রক্ষণভাগের চোটের খবরও স্বস্তি দিচ্ছে না আর্জেন্টিনা শিবিরকে। শনিবার লা লিগায় এস্পানিওলের বিপক্ষে অ্যাতলেতিকো মাদ্রিদের ১-০ গোলের জয়ের ম্যাচে চোট পান ক্রিস্টিয়ান রোমেরো। দ্বিতীয়ার্ধে পেশিতে অস্বস্তি অনুভব করে নিজেই বদলি হওয়ার অনুরোধ জানান তিনি। পরে পরীক্ষায় অ্যাডাক্টর পেশিতে হালকা চোট ধরা পড়ে।

চোট গুরুতর নয় বলে জানা গেছে। প্রায় ১০ থেকে ১২ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে রোমেরোকে। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের আন্তর্জাতিক বিরতির আগেই ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠতে পারেন তিনি।

রোমেরোর রক্ষণসঙ্গী লিসান্দ্রো মার্টিনেজকে নিয়েও উদ্বেগ তৈরি হয়েছিল। তবে তাঁর চোট নিয়ে আপাতত বড় কোনো শঙ্কার খবর নেই। ফলে গুরুত্বপূর্ণ এই দুই ডিফেন্ডারকে নভেম্বরের ম্যাচের আগে ফিরে পাওয়ার আশা করছেন স্ক্যালোনি।

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে : প্রধানমন্ত্রী
মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে প্রকাশ্যে কিম জং উন
ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বাতিল, হবে ছয় লেনের সড়ক
বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী,নজরদারিতে চীনা নৌবাহিনী
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস

সর্বাধিক পঠিত 

ঢাবি মাস্টারদা সূর্যসেন হলের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
ডেঙ্গু রোগীর চাপে বিপর্যস্ত সরকারি হাসপাতাল, প্রস্তুতি নিয়ে প্রশ্ন
পেশাজীবী সংগঠনে রাজনৈতিক হস্তক্ষেপ ঠিক না : সভাপতি প্রার্থী সজল
বরুড়ায় মাছের ঘেরে বিলীন হচ্ছে সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ
রাজধানীতে ডিএনসির অভিযান: হেরোইন-ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২২
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement