লাল কার্ডে এক ম্যাচ নিষিদ্ধ হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক

খেলা

চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ইউনাইটেড। হারের এই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে

2026-10-15T15:12:53+06:00
2026-10-15T15:12:53+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
লাল কার্ডে এক ম্যাচ নিষিদ্ধ হামজা চৌধুরী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩:১২ পিএম 
⏲
চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ইউনাইটেড। হারের এই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরীকে। ফলে পরবর্তী ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে শেফিল্ড ইউনাইটেডকে।

ফ্রাটন পার্কে ম্যাচের ৩৩ মিনিটে প্রতিপক্ষের রায়ান কাভুমা ম্যাককুইনকে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন হামজা। এর ১০ মিনিট পর একই খেলোয়াড়ের সঙ্গে আরেকটি চ্যালেঞ্জে জড়িয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে।

হামজার প্রথম হলুদ কার্ড নিয়ে তেমন বিতর্ক না থাকলেও দ্বিতীয় কার্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। ওই ঘটনায় কাভুমা হামজার পায়ের ফাঁক দিয়ে বল বের করে সামনে এগিয়ে যান। পরে হামজার সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান তিনি। এ ঘটনায় হামজাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি।

ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ২-২ গোলে সমতা ফেরায় শেফিল্ড ইউনাইটেড। তবে ৮৯ মিনিটে এবু অ্যাডামসের গোলে ৩-২ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।

ইংলিশ ফুটবল লিগের (ইএফএল) নিয়ম অনুযায়ী, এক ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে বহিষ্কৃত হলে সাধারণত এক ম্যাচের নিষেধাজ্ঞা পান সংশ্লিষ্ট খেলোয়াড়। সেই নিয়মে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না হামজা।

শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার দাবি করেছেন, রেফারি প্রথমে হামজাকে জানিয়েছিলেন, তাঁকে মাঠ ছাড়তে হবে না। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, যৌথ উদ্যোগের নতুন সম্ভাবনা
ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে হবে, এটি প্রধানমন্ত্রীর নির্দেশ: হুইপ দুলু
হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে অংশগ্রহণের লক্ষ্যে সেনাবাহিনীর অগ্রবর্তী দলের যাত্রা
দিনাজপুরে পাটজাত পণ্য তৈরির প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

সর্বাধিক পঠিত 

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি
জয়পুরহাটে চালককে গলা কেটে হত্যা করে অটো ছিনতাই
চিনিগুঁড়া ধানে সেজেছে দেবী দুর্গা
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত, আহত ১১
চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement