বনানী পূজামণ্ডপ ঘুরে দেখলেন ভারত-নেপালের নারী হ্যান্ডবল দল

স্পোর্টস ডেস্ক

খেলা

ঢাকায় অনুষ্ঠিত বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি নারী হ্যান্ডবল টুর্নামেন্টে অংশ নিতে আসা ভারত ও নেপাল দলের

2026-10-21T16:27:09+06:00
2026-10-21T16:27:09+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
বনানী পূজামণ্ডপ ঘুরে দেখলেন ভারত-নেপালের নারী হ্যান্ডবল দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:২৭ পিএম 
⏲

ঢাকায় অনুষ্ঠিত বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি নারী হ্যান্ডবল টুর্নামেন্টে অংশ নিতে আসা ভারত ও নেপাল দলের খেলোয়াড়েরা বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার রাতে তাঁরা পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং উৎসবের পরিবেশ উপভোগ করেন।

এ সময় দুই দলের খেলোয়াড়দের অভ্যর্থনা জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আশিষ রায় চৌধুরী।

পূজামণ্ডপ পরিদর্শনকালে খেলোয়াড়েরা বাঙালি সংস্কৃতি ও উৎসবের আবহের সঙ্গে পরিচিত হন। তাঁদের উপস্থিতিতে পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এদিকে, নারী হ্যান্ডবল টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে ভারত। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ।

অন্যদিকে, ফাইনালে উঠতে পারেনি নেপাল। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালদ্বীপকে ২৭-১৫ গোলে হারিয়েছে দলটি।


দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কনস্যুলেটের চিঠিতে মিলল যে তথ্য
অতিরিক্ত ডিআইজির বাসায় রাতভর ‘রেভ পার্টি’, মাদকসহ গ্রেপ্তার ৮৪
কক্সবাজার সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদগামী ফ্লাইট, দাম্মাম রুটে কাল থেকে
তুরস্ক, কাতার, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সর্বাধিক পঠিত 

গাজীপুরে মন্দিরে কোরআন শরিফে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক
বরুড়ায় মাছের ঘেরে বিলীন হচ্ছে সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ
গাজীপুরে রাধা গোবিন্দ মন্দিরে কুরআন শরিফে আগুন দিলেন যুবক
বাগমারার বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার কুণ্ডুর পরলোকগমন
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশিকে নিয়ে ফেসবুকে ছড়াচ্ছে মনগড়া গল্প
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement