ফটিকছড়ির জঙ্গল থেকে ওয়ানশুটার গান উদ্ধার

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ানশুটার গান উদ্ধার করেছে এসআরবি-৭ চট্টগ্রাম।রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার লেলাং

2026-10-26T14:36:46+06:00
2026-10-26T14:36:46+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ফটিকছড়ির জঙ্গল থেকে ওয়ানশুটার গান উদ্ধার
চট্টগ্রাম অফিস
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ২:৩৬ পিএম 
⏲
সংগৃহীত ছবি
চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ানশুটার গান উদ্ধার করেছে এসআরবি-৭ চট্টগ্রাম।

রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার লেলাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রায়পুর বণিকপাড়াসংলগ্ন নতুন মহাজনের পুরোনো বাড়ির জঙ্গল থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হাটহাজারী সিপিসি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবিরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় জঙ্গলের ভেতর পরিত্যক্ত অবস্থায় ওয়ানশুটার গানটি পাওয়া যায়।

তবে অস্ত্রটি সেখানে কীভাবে এসেছে, কারা রেখেছে কিংবা এ ঘটনায় কেউ জড়িত কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে এসআরবি-৭ সিপিসি-২-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ
সফরসঙ্গী সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: রুমন
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি
ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় সেপ্টেম্বরে মৃত্যু ৩৫৬০
তৃতীয় লিঙ্গ বলতে গিয়ে অনিচ্ছায় ট্রান্সজেন্ডার বলেছি: শিক্ষামন্ত্রী

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement