লক্ষ্মীপুরে সুপারি বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের একটি সুপারি বাগান থেকে জাকির হোসেন জুয়েল (৩২) নামে এক যুবকের

2026-10-26T14:42:16+06:00
2026-10-26T14:42:16+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
লক্ষ্মীপুরে সুপারি বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার
মাদকবিরোধের জেরে হত্যার ধারণা পুলিশের
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ২:৪২ পিএম 
⏲
সংগৃহীত ছবি
লক্ষ্মীপুরের দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের একটি সুপারি বাগান থেকে জাকির হোসেন জুয়েল (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাদক কারবার নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

রোববার (২৬ অক্টোবর) রাত ১টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জাকির হোসেন জুয়েল পূর্ব নন্দনপুর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। সম্প্রতি মাদক মামলায় দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগানে জুয়েলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জানা যায়, জুয়েল দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর মাদক কারবার নিয়ে বিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তরা তাঁর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার পর সুপারি বাগানে মরদেহ ফেলে রেখে যায়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, কয়েক দিন আগে জুয়েল মাদক মামলায় জামিন পেয়েছিলেন। মাদক নিয়ে দ্বন্দ্বের জেরেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ
সফরসঙ্গী সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: রুমন
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি
ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় সেপ্টেম্বরে মৃত্যু ৩৫৬০
তৃতীয় লিঙ্গ বলতে গিয়ে অনিচ্ছায় ট্রান্সজেন্ডার বলেছি: শিক্ষামন্ত্রী

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement