রাজপথে নয়, দাবি আদায়ে সংসদে আলোচনার পরামর্শ বিএনপির

দেশবার্তা ডেস্ক

রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচারসহ সাত দফা দাবি নিয়ে ধারাবাহিকভাবে লংমার্চ করছে ১১ দলীয় ঐক্য। আগামী ৩১

2026-10-30T15:53:40+06:00
2026-10-30T15:53:40+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
রাজপথে নয়, দাবি আদায়ে সংসদে আলোচনার পরামর্শ বিএনপির
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৩:৫৩ পিএম 
⏲
ফাইল ছবি
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচারসহ সাত দফা দাবি নিয়ে ধারাবাহিকভাবে লংমার্চ করছে ১১ দলীয় ঐক্য। আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনায় যাবে লংমার্চটি।

তবে, প্রথম থেকেই এই কর্মসূচি নিয়ে সমালোচনায় বিএনপি। দলটির নেতাদের মতে, কোনো দাবি থাকলে আলোচনার মাধ্যমে তার সমাধানের পথ খোঁজা উচিত। কিন্তু সেই পথে না গিয়ে অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে ১১ দলীয় ঐক্য।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমানে যারা বিরোধী দলে রয়েছেন, তাদের আচরণ যদি ফ্যাসিস্টদের মতো হয়, তাহলে তা দুঃখজনক। মানুষ বিষয়টিকে স্বাভাবিকভাবে গ্রহণ করবে না। আমার মনে হয়, এসব কথা সংসদে বলার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানো সম্ভব। গণতন্ত্রের সামগ্রিক বিকাশ এবং এর অনুশীলন অত্যন্ত জরুরি। গণতন্ত্রের চর্চার মধ্য দিয়েই এর বিকাশ ঘটবে। তাই বিরোধী দলের সেই পথই অনুসরণ করা উচিত বলে আমি মনে করি।’

জুলাই গণঅভ্যুত্থানের পর যেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য সবচেয়ে জরুরি, সেখানে বিরোধী দল মাত্র কয়েক মাস আগে দায়িত্ব নেওয়া সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন রুহুল কবির রিজভী।

তিনি আরও বলেন, ‘কোনো কর্মসূচি যদি উদ্দেশ্যপ্রণোদিত হয় এবং একটি নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলার জন্য আয়োজন করা হয়, তাহলে তা গ্রহণযোগ্য হবে না। এই সরকার আপ্রাণ চেষ্টা করছে দেশের অর্থনীতি গুছিয়ে তুলতে এবং সামাজিক অবস্থার উন্নতি ঘটাতে। সরকারের প্রতিও সবার দায়িত্বশীল আচরণ করা উচিত। তাই সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে কোনো কর্মসূচি নেওয়া হলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।’

দেশের সংকট মোকাবিলায় বিরোধী দলকে অযথা রাজপথ উত্তপ্ত না করে সরকারের গঠনমূলক সমালোচনার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বিরোধী দলের এই কর্মসূচি ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ঐকমত্যকে নষ্ট করবে বলেও মন্তব্য তার।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান ক্যাটরিনা কাইফ
ক্যাটনিস এভারডিন চরিত্রে ফিরছেন জেনিফার লরেন্স
ভারতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ
সফরসঙ্গী সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: রুমন

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement