শাহ্জালাল ইসলামী ব্যাংক ও কনকর্ড হেলথকেয়ারের চুক্তি

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং নোয়াপাড়া গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

2026-11-04T17:20:37+06:00
2026-11-04T17:20:37+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
কার্ডধারীরা পাবেন স্বাস্থ্যসেবায় ছাড়
শাহ্জালাল ইসলামী ব্যাংক ও কনকর্ড হেলথকেয়ারের চুক্তি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:২০ পিএম 
⏲
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং নোয়াপাড়া গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান আয়োজিত হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের উপস্থিতিতে চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নোয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফায়জুর রহমান।

এই চুক্তির আওতায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের কার্ডধারীরা কনকর্ড হেলথকেয়ার গ্রুপের অন্তর্ভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান- কনকর্ড স্টেম সেল লিমিটেড, কনকর্ড ডায়াগনস্টিক ও মলিকুলার ল্যাব বিডি লিমিটেড এবং ইডব্লিউ ভিলা মেডিকা হেলথ বাংলাদেশ লিমিটেডে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ ছাড়সহ বিভিন্ন আকর্ষণীয় সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম, পান্থপথ শাখার ব্যবস্থাপক মো. রাজিউর রহমান, এসএভিপি মো. ইব্রাহিম হোসেন, কার্ড ডিভিশনের এভিপি মো. শফিউল ইসলাম এবং জনসংযোগ বিভাগের প্রধান ও ব্যাংক ফাউন্ডেশনের সিইও কে এম হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

এছাড়া নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির পরিচালক ফায়েজ ইবনে রহমান এবং গ্রুপ সিওও ও সিএফও জাবেদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

একনেকে ৫৮,০৮৯ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
টেকনাফে ইয়াবার চালান নিয়ে বিরোধে পাহাড়ে নির্যাতন, নিহত ২
গ্যাস সিলিন্ডারের আগুনে বেদে সম্প্রদায়ের ৯ পরিবারের ঘর পুড়ে ছাই
কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও বয়ঃসন্ধিকাল নিয়ে সচেতনতামূলক সভা
নীলফামারী জনতা ব্যাংক শাখার আমানত ১০০ কোটি টাকা ছাড়াল

সর্বাধিক পঠিত 

ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২২ সদস্যের কাফেলার যাত্রা শুরু
সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রারের সামনে দুই পক্ষের হট্টগোল
জাতীয় নিরাপদ সড়ক দিবসে পেশাদার চালকদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা
রূপগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন
সিমির মৃত্যুর নেপথ্যের কারণ উদ্ঘাটনের দাবি মায়ের
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement