কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত কমিউনিটি ব্যাংক

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

কৃষিভিত্তিক শিল্পের বিকাশ, কৃষিপণ্যের মূল্য সংযোজন এবং উদ্যোক্তাদের সহজ অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘কৃষিপণ্যভিত্তিক প্রক্রিয়াজাতকরণ শিল্প

2026-11-04T14:28:33+06:00
2026-11-04T14:28:33+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত কমিউনিটি ব্যাংক
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ২:২৮ পিএম 
⏲
সংগৃহীত ছবি
কৃষিভিত্তিক শিল্পের বিকাশ, কৃষিপণ্যের মূল্য সংযোজন এবং উদ্যোক্তাদের সহজ অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘কৃষিপণ্যভিত্তিক প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনে পুনঃঅর্থায়ন স্কিম’-এ অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এ.এন. হামিদুল্লাহ কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান।

চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম। অন্যদিকে, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকটির চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির এসএমই অ্যান্ড এগ্রিকালচার ডিভিশনের শরিফ হাসান মামুন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের নির্বাহী পরিচালক নাহিদ রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের এ পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে নতুন শিল্প স্থাপন, বিদ্যমান শিল্পের বিনিয়োগ সম্প্রসারণ এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে অর্থায়নের সুযোগ তৈরি হবে। বিশেষ করে কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন কার্যক্রমে উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করার পাশাপাশি কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

কমিউনিটি ব্যাংকের এ স্কিমে অংশগ্রহণের ফলে কৃষিপণ্যভিত্তিক শিল্পে বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তাদের জন্য অর্থায়নের নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় কৃষিপণ্যের বাণিজ্যিক ব্যবহার বৃদ্ধি এবং কৃষি ও শিল্প খাতের মধ্যে কার্যকর সংযোগ জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।

কৃষির উৎপাদনশীলতা ও সম্ভাবনাকে শিল্পায়নের ধারায় যুক্ত করে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি মনে করে, কৃষিভিত্তিক শিল্পে অর্থায়ন সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার সুযোগ আরও প্রসারিত হবে। কৃষিপণ্য উৎপাদন থেকে প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ পর্যন্ত সমন্বিত মূল্য সংযোজন কার্যক্রম এগিয়ে নিতে ব্যাংকটি এ ধরনের উদ্যোগে সম্পৃক্ত থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মুক্তিযুদ্ধে অংশ নিয়েও মেলেনি স্বীকৃতি, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি
মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি
সিরাজগঞ্জে চরমপন্থীদের আত্মসমর্পণের পর আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর
হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০২

সর্বাধিক পঠিত 

ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২২ সদস্যের কাফেলার যাত্রা শুরু
জাতীয় নিরাপদ সড়ক দিবসে পেশাদার চালকদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা
সিমির মৃত্যুর নেপথ্যের কারণ উদ্ঘাটনের দাবি মায়ের
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে ৪৯ লাখ টাকা জালিয়াতির অভিযোগ
বরুড়ায় অটোরিকশার ভাড়া নিয়ে মারামারি, প্রাণ গেল চালক সোহেলের
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement