তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে ২০ শতাংশ

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

চলতি ২০২৬ হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সিটি ব্যাংক। পর্যালোচ্য ৯ মাসে ব্যাংকটির কনসোলিডেটেড

2026-11-04T17:28:04+06:00
2026-11-04T17:28:04+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
৯ মাসে মুনাফা ৮৬৭ কোটি টাকা
তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে ২০ শতাংশ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:২৮ পিএম 
⏲
চলতি ২০২৬ হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সিটি ব্যাংক। পর্যালোচ্য ৯ মাসে ব্যাংকটির কনসোলিডেটেড কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেড়েছে।

বুধবার (৪ নভেম্বর) এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে দেশ-বিদেশের বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক ও গণমাধ্যমের সামনে এই আর্থিক চিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানটি বিশ্বজুড়ে ওয়েবকাস্টের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) সিটি ব্যাংকের সমন্বিত (কনসোলিডেটেড) শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪.৯৬ টাকা, যা ২০২৫ সালের একই মেয়াদে ছিল ৪.১৩ টাকা (পুনর্মূল্যায়িত/ডিলিউটেড)।

প্রতিবেদন মতে, চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৮৬৭.৩৮ কোটি টাকা। গত বছরের একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ৭২২.১৯ কোটি টাকা।

অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. মাহবুবুর রহমান ব্যাংকের আর্থিক ফলাফলের নানা দিক বিস্তারিতভাবে উপস্থাপন করেন। 

অন্যদিকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন প্রতিষ্ঠানের সাম্প্রতিক কৌশলগত অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং প্রধান মেসবাউল আসীফ সিদ্দিকী এবং চিফ রিস্ক অফিসার মোহাম্মদ ফিরোজ আলম। অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্যানেলিস্টরা।

উল্লেখ্য, বিগত কয়েক বছরে সিটি ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি ও ব্যবসায়িক কার্যক্রম আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বিশেষ নজর কেড়েছে। এ ধরনের আয়োজন বিনিয়োগকারীদের সঙ্গে ব্যাংকের সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আশা করছে ব্যাংক কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

একনেকে ৫৮,০৮৯ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
টেকনাফে ইয়াবার চালান নিয়ে বিরোধে পাহাড়ে নির্যাতন, নিহত ২
গ্যাস সিলিন্ডারের আগুনে বেদে সম্প্রদায়ের ৯ পরিবারের ঘর পুড়ে ছাই
কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও বয়ঃসন্ধিকাল নিয়ে সচেতনতামূলক সভা
নীলফামারী জনতা ব্যাংক শাখার আমানত ১০০ কোটি টাকা ছাড়াল

সর্বাধিক পঠিত 

ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২২ সদস্যের কাফেলার যাত্রা শুরু
সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রারের সামনে দুই পক্ষের হট্টগোল
জাতীয় নিরাপদ সড়ক দিবসে পেশাদার চালকদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা
রূপগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন
সিমির মৃত্যুর নেপথ্যের কারণ উদ্ঘাটনের দাবি মায়ের
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement