অবশেষে আইপিএলকে বিদায় বললেন ধোনি

স্পোর্টস ডেস্ক

খেলা

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতি আসরেই মাঠে নামছিলেন, আর প্রতিবারই উঠত তার বিদায়ের গুঞ্জন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে

2026-11-17T18:08:44+06:00
2026-11-17T18:08:44+06:00
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
অবশেষে আইপিএলকে বিদায় বললেন ধোনি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:০৮ পিএম 
⏲

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতি আসরেই মাঠে নামছিলেন, আর প্রতিবারই উঠত তার বিদায়ের গুঞ্জন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৪৫ বছর বয়সে এসে ১৯ বছরের বর্ণাঢ্য আইপিএল ক্যারিয়ারের ইতি টানলেন মহেন্দ্র সিং ধোনি। তবে খেলোয়াড় হিসেবে বিদায় নিলেও চেন্নাই সুপার কিংসের (সিএসকে) ডাগআউট ছাড়ছেন না ভারতের সাবেক এই অধিনায়ক। ২০২৭ আসরে ফ্র্যাঞ্চাইজিটির ‘মেন্টর’ হিসেবে নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। মঙ্গলবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয় চেন্নাই সুপার কিংস।

সিএসকে মালিক এন শ্রীনিবাসন বলেন, ‘ধোনিকে ছাড়া চেন্নাইকে কল্পনা করা যায় না। প্রায় দুই দশক ধরে জয়-পরাজয়ের মধ্য দিয়ে আমরা পাশাপাশি হেঁটেছি। ২০০৮ সালে আমি জোর দিয়ে বলেছিলাম ধোনিকে চেন্নাইয়ের অংশ হতেই হবে। এটিই আমার নেওয়া সেরা সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হয়েছে। ধোনি সবসময় আমাদের পরিচয়ের অংশ এবং এটিই তার ঘর হয়ে থাকবে।’

টানা তিন আসরে প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়ার পর ২০২৭ আইপিএল সামনে রেখে কোচিং স্টাফে বড় পরিবর্তন এনেছে চেন্নাই। নতুন এই প্যানেলে প্রধান কোচ জহির খানের সঙ্গে মেন্টর হিসেবে কাজ করবেন ধোনি। এ ছাড়া সহকারী কোচ হিসেবে অ্যালবি মরকেল, গ্যারেথ ব্যাটি ও শ্রীধরন শ্রীরাম, বোলিং কোচ মোহিত শর্মা এবং ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন জেমস ফস্টার।

২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসরে চেন্নাইয়ে যোগ দিয়ে টুর্নামেন্টের ইতিহাসের অন্যতম সফল অধ্যায় রচনা করেন ধোনি। তার নেতৃত্বে ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে মোট পাঁচবার আইপিএল শিরোপা এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতে চেন্নাই। টুর্নামেন্টের প্রথম ১৯ আসরের মধ্যে ১৭টিতেই হলুদ জার্সিতে খেলেছেন তিনি। 

চেন্নাই দুই মৌসুম নিষিদ্ধ থাকাকালে ২০১৬ ও ২০১৭ সালে খেলেছিলেন রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে। ৩৮.৩০ গড় এবং ১৩৭.৪৫ স্ট্রাইক রেটে ৫ হাজার ৪৩৯ রান নিয়ে আইপিএলকে বিদায় জানালেন এই কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার।

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১৩১৪
বাংলাদেশে ১ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা দেবে এডিবি
হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড
১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ২০০টি চলবে ঢাকায়
হাসিনা পরিবারের বিরুদ্ধে ২৪ মামলা, ১০৪৫ কোটি টাকা জব্দ

সর্বাধিক পঠিত 

কু‌ড়িগ্রা‌মে ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
পাহাড়তলীর রেলওয়ের জোড় ডেবা থেকে মাছ লুটের অভিযোগ
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
বরুড়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি, সংশোধনের আবেদন
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement