উরুগুয়ের কাছে হেরে মেসি পরবর্তী অধ্যায় শুরু আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক

খেলা

লিজেন্ডারি ফুটবলার লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর প্রথম ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেল আর্জেন্টিনা। ঘরের মাঠ

2026-11-14T14:55:01+06:00
2026-11-14T14:55:01+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
উরুগুয়ের কাছে হেরে মেসি পরবর্তী অধ্যায় শুরু আর্জেন্টিনার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২:৫৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
লিজেন্ডারি ফুটবলার লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর প্রথম ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেল আর্জেন্টিনা। ঘরের মাঠ লা বোমবোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয়েছে দলটি।

গত মাসে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ৩৯ বছর বয়সী মহাতারকা মেসি। তার অনুপস্থিতির প্রভাব শুরু থেকেই স্পষ্ট ছিল দলটিতে। প্রথমার্ধে আর্জেন্টিনার আক্রমণে তেমন কোনো ধার দেখা যায়নি। এ সময় নিকো পাজ একটি ভালো সুযোগ পেলেও উরুগুয়ের গোলরক্ষক ক্রিস্তোফার ফেরেইরা তা দক্ষতার সঙ্গে প্রতিহত করেন।

বিরতির পর খেলার ৫৩তম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় উরুগুয়ে। জর্জিয়ান দে আরাসকায়েতার ফ্রি-কিক ক্লিয়ার করতে ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ হেড নিলে বল সতীর্থ লিওনার্দো বালের্দির মাথায় লেগে জালে জড়ায়। এরপর আরাসকায়েতার কর্নার থেকে ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর কাঁধে লেগে বল জালে প্রবেশ করলে ব্যবধান দ্বিগুণ করে উরুগুয়ে।

ম্যাচের ৭৩ মিনিটে এক গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা চালায় আর্জেন্টিনা। আতলেতিকো মাদ্রিদের ২৬ বছর বয়সী স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ এই গোলটি করেন। তবে নির্ধারিত সময়ের বাকি অংশে আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বর্তমান রানার্সআপদের।

এই জয়ের ফলে নতুন কোচ দিয়েগো ফোরলানের অধীনে দুর্দান্ত ছন্দে থেকে টানা তৃতীয় জয় তুলে নিল উরুগুয়ে। অন্যদিকে, লিওনেল মেসিকে ছাড়াই নতুন অধ্যায় শুরু করা আর্জেন্টিনার জন্য এই হার বড় এক ধাক্কা হিসেবেই দেখা দিল।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

‘মৃত্যুর মুখ থেকে ফিরে জীবনের দর্শন বদলে গেছে’
বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
ডিসেম্বর ঘিরে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির
সুন্দর ও দূষণমুক্ত ঢাকা গড়ার প্রত্যয় ডিএসসিসি প্রশাসকের
গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পিরোজপুরে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
চান্দিনায় ঔষধ ও কসমেটিকস আইন বাস্তবায়নে সচেতনতামূলক সভা
শ্রীপুরে বনভূমিতে ময়লা ফেলে শুকর পালন, ফসল নষ্টের অভিযোগ
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement