এনসিপির সঙ্গে সোমবার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

দেশবার্তা ডেস্ক

জাতীয়

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির

2026-11-22T15:21:35+06:00
2026-11-22T15:21:35+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
এনসিপির সঙ্গে সোমবার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৩:২১ পিএম 
⏲
ফাইল ছবি
জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সরকারের এই সংলাপ উদ্যোগ শুরু হওয়ার কথা রয়েছে।

তবে এই আলোচনা ঠিক কখন ও কোথায় হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। জানা গেছে, নাশকতাবিরোধী ঐক্য গড়তেই এ আলোচনা।

এর আগে, গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠকের পর সংলাপের এই পদক্ষেপ নেওয়া হয়। অভিযোগ রয়েছে, সম্প্রতি দেশজুড়ে অগ্নিসংযোগ, হামলাসহ সহিংসতার ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে রয়েছে থানায় অগ্নিসংযোগ, একাধিক সংসদ সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দেয়ার ঘটনাও।

এছাড়া সম্প্রতি অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের অনেক শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পৃথক এসব নাশকতা ও হামলার ঘটনায় একাধিক বিএনপি নেতাসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ফুটবল টুর্নামেন্টে এবারো চ্যাম্পিয়ন ডমিনেটরস, রানার আপ এভারগ্রীণ
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা

সর্বাধিক পঠিত 

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মালয়েশিয়ায় পিএইচডি স্কলারশিপ পেলেন সাংবাদিক নজরুল
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
তথ্য মুছেও ধরা, জ্যোতির গুগল ড্রাইভে ‘২৪-এর বেঈমান’
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement