বাংলাদেশ সিরিজের আগে চোটের ধাক্কা দক্ষিণ আফ্রিকায়

স্পোর্টস ডেস্ক

খেলা

বাংলাদেশের বিপক্ষে আসন্ন হোম সিরিজের আগে বড় ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে

2026-11-26T17:32:41+06:00
2026-11-26T17:32:41+06:00
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
বাংলাদেশ সিরিজের আগে চোটের ধাক্কা দক্ষিণ আফ্রিকায়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৩২ পিএম 
⏲
বাংলাদেশের বিপক্ষে আসন্ন হোম সিরিজের আগে বড় ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার জেরাল্ড কোয়েটজি ও কোয়েনা মাফাকা। তাদের পরিবর্তে ওয়ানডে দলে প্রথমবার ডাক পেয়েছেন তিয়ান ভ্যান ভুরেন। টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন জেজে ব্যাসন ও ইথান বোশ।

ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই ছিলেন কোয়েটজি। তবে গত ২২ নভেম্বর পচেফস্ট্রুমে নর্থ ওয়েস্টের বিপক্ষে সিএসএ চার দিনের সিরিজের ম্যাচে লায়ন্সের হয়ে খেলতে গিয়ে পেশিতে চোট পান তিনি। ওই ম্যাচের প্রথম ইনিংসে ৪৭ বলে ৫৭ রান করেন কোয়েটজি। বল হাতে ১৫ ওভার করে ১৮ রানে নেন ২ উইকেট। তবে নর্থ ওয়েস্টের দ্বিতীয় ইনিংসে আর বোলিং করেননি তিনি। ফলোঅনে পড়েছিল প্রতিপক্ষ।


অন্যদিকে ডান হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় অনুশীলনের সময় আবারও সমস্যায় পড়েছেন মাফাকা। বৃহস্পতিবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) এক বিবৃতিতে জানানো হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে টি-টোয়েন্টি দল থেকে প্রত্যাহার করা হয়েছে। ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা 'এ' দলেও ছিলেন এই পেসার।


তার জায়গায় ওয়ানডে দলে সুযোগ পাওয়া ভ্যান ভুরেন বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার। নাইটসের হয়ে খেলা এই ক্রিকেটারের লিস্ট 'এ' ক্রিকেটে ২৬ ম্যাচে গড় ২৫.৫৭। ওয়ানডে দলে এবারই প্রথম ডাক পেয়েছেন।

টি-টোয়েন্টি দলে প্রথমবার সুযোগ পাওয়া ১৮ বছর বয়সী ব্যাসন লায়ন্সের হয়ে খেলেন। বাঁহাতি ব্যাটিংয়ের পাশাপাশি বাঁহাতি মিডিয়াম পেসও করেন তিনি। এখন পর্যন্ত মাত্র ছয়টি টি-টোয়েন্টি খেলেছেন। তাতে ৭.০৮ ইকোনমি রেটে নিয়েছেন পাঁচ উইকেট।

অন্যদিকে বোশের আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। চলতি বছরের সেপ্টেম্বরেই সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন।


দেশবার্তা/এমআর
 


সর্বশেষ সংবাদ 

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী
নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ক্যালিফোর্নিয়ায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি
আলভারেজের গোলে স্বস্তির জয় আতলেতিকোর
অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না সিনার

সর্বাধিক পঠিত 

বরগুনায় দুপ্রক সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
কৃষ্ণ কলি (পর্ব-২)
বনানীতে উপশম প্লাসের কর্পোরেট ফ্রি মেডিকেল ও ওয়েলনেস ক্যাম্প ২৯ নভেম্বর
‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা’ অনুষ্ঠিত
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement