নয় ইনিংসে মুমিনুলের গড় রান ১১.৩৩

স্পোর্টস ডেস্ক

খেলা

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে একসময় নির্ভরতার প্রতীক ছিলেন মুমিনুল হক। অথচ সেই মুমিনুলই এখন ধুঁকছেন রানের জন্য। সেঞ্চুরিয়ন টেস্টের

2026-11-25T16:51:33+06:00
2026-11-25T16:51:33+06:00
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
নয় ইনিংসে মুমিনুলের গড় রান ১১.৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:৫১ পিএম 
⏲
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে একসময় নির্ভরতার প্রতীক ছিলেন মুমিনুল হক। অথচ সেই মুমিনুলই এখন ধুঁকছেন রানের জন্য। সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় ইনিংসে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন সাবেক এই অধিনায়ক। এ নিয়ে টানা ১২ টেস্ট ইনিংসে ফিফটির দেখা পেলেন না বাঁহাতি এই ব্যাটার।

দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট পর্বটা রীতিমতো দুঃস্বপ্নের মতো কেটেছে মুমিনুলের। জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে করেছিলেন ০ ও ১ রান। সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে ১৮ রান করার পর দ্বিতীয় ইনিংসে ফিরলেন শূন্য রানে। দুই ইনিংসেই তাকে ফিরিয়েছেন উইয়ান মুল্ডার।

দুই টেস্টের চার ইনিংসে তিনবারই রানের খাতা খুলতে পারেননি মুমিনুল। এই সফরে তার ব্যাট থেকে এসেছে সাকল্যে ১৯ রান। ব্যাটিং গড় মাত্র ৪.৭৫।

অথচ বছরের শুরুটা এমন ছিল না মুমিনুলের। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের চার ইনিংসে করেছিলেন যথাক্রমে ৯১, ৫৬, ২২ ও ৩০ রান। এরপর জুনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে খেলেছিলেন ৬০ রানের ইনিংস। সেটিই হয়ে আছে টেস্টে তার সর্বশেষ ফিফটি।

এরপর থেকেই মুমিনুলের ব্যাটে দীর্ঘ রানখরা। পরবর্তী ১২ ইনিংসে তার সংগ্রহ যথাক্রমে ১৩, ৪৯, অপরাজিত ৩০, ৯, ০, ৩৯, ৭, ২৮, ০, ১, ১৮ ও ০। এই সময়ে ১৭.৬৪ গড়ে মাত্র ১৯৪ রান করেছেন তিনি। চারবার ফিরেছেন রানের খাতা খোলার আগেই।

আরও হতাশাজনক মুমিনুলের সর্বশেষ নয় ইনিংসের পরিসংখ্যান। এই সময়ে মাত্র ১০২ রান এসেছে তার ব্যাট থেকে। ব্যাটিং গড় নেমে এসেছে ১১.৩৩-এ।

২০২৫ সালে ছয় টেস্টে ৪৪.৭০ গড়ে ৪৪৭ রান করেছিলেন মুমিনুল। চলতি বছর ১৭ ইনিংসে তার সংগ্রহ ৪৫৩ রান। ব্যাটিং গড় কমে দাঁড়িয়েছে ২৮.৩১।

জোহানেসবার্গ টেস্টে ব্যর্থতার পর মুমিনুলের একাদশে জায়গা নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে সেঞ্চুরিয়ন টেস্টের আগে অভিজ্ঞ এই ব্যাটারের পাশে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। প্রতিষ্ঠিত ক্রিকেটারদের খারাপ সময়ে আরও কিছুটা সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন তিনি।

কোচের সেই আস্থার প্রতিদান দিতে পারেননি মুমিনুল। টেস্টে ১৩টি সেঞ্চুরি নিয়ে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান তিনি। অথচ ব্যাটিংয়ের গুরুত্বপূর্ণ তিন নম্বর পজিশনে দীর্ঘদিন ধরে খেলে আসা এই ব্যাটারের রানখরা এখন টিম ম্যানেজমেন্টের জন্যও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১১৫২
১১ মাসে ৭৮ হত্যা, ‘খুনের নগরী’ হয়ে উঠছে খুলনা
শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত 

পাহাড়তলী রেলওয়ে সিসিএস দপ্তরে ফের সক্রিয় সুবিধাভোগী চক্র
কৃষ্ণ কলি
কৃষ্ণ কলি (পর্ব-২)
‎সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement