২০২৮ কোপা আমেরিকাও হবে যুক্তরাষ্ট্রে, খেলবে ১৬ দল

দেশবার্তা ডেস্ক

খেলা

আগামী ২০২৮ সালের কোপা আমেরিকা আবারও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল মঙ্গলবার (২৪

2026-11-25T18:07:12+06:00
2026-11-25T18:07:12+06:00
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
২০২৮ কোপা আমেরিকাও হবে যুক্তরাষ্ট্রে, খেলবে ১৬ দল
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:০৭ পিএম 
⏲
আগামী ২০২৮ সালের কোপা আমেরিকা আবারও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল মঙ্গলবার (২৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত এই আসর চলবে।

কনমেবল এবং উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবে এবারের আসরটি নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এতে দক্ষিণ আমেরিকার ১০টি দলের পাশাপাশি কনকাকাফ অঞ্চলের ছয়টি দল অংশ নেবে।

নতুন কাঠামো অনুযায়ী, ২০২৭ সালের ১৭ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য গোল্ড কাপের ফলাফলের ভিত্তিতে কনকাকাফ অঞ্চলের ছয়টি প্রতিনিধি দল নির্ধারিত হবে। কনমেবল জানিয়েছে, মাঠের পারফরম্যান্সের ভিত্তিতেই গোল্ড কাপ থেকে এই ছয় দল কোপা আমেরিকায় খেলার যোগ্যতা অর্জন করবে।

ইতিহাসে এর আগে উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের মোট আটটি দেশ কোপা আমেরিকায় অংশ নিয়েছে। দেশগুলো হলো—মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, জ্যামাইকা, পানামা, হন্ডুরাস, হাইতি ও কানাডা। এর মধ্যে মেক্সিকো ১৯৯৩ ও ২০০১ সালের আসরে ফাইনালেও খেলেছিল।

এর আগে ২০১৬ ও ২০২৪ সালেও যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা আয়োজিত হয়েছিল। ২০১৬ সালে ফাইনালে উঠে শিরোপা হাতছাড়া করলেও ২০২৪ সালে যুক্তরাষ্ট্রেই শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা। ২০২১ সালে ব্রাজিলের মাটিতে জেতা ট্রফি অক্ষুণ্ণ রাখতে ২০২৪ সালে লিওনেল স্কালোনির দল ফাইনালে কলম্বিয়াকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারায়। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেছিলেন লাউতারো মার্তিনেজ। চোটের কারণে সেদিন বদলি হয়ে বেঞ্চে বসে সতীর্থদের খেলা দেখতে হয়েছিল অধিনায়ক লিওনেল মেসিকে।

তবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপের অভিজ্ঞতা আর্জেন্টিনার জন্য সুখকর ছিল না। শিরোপা ধরে রাখার অভিযানে শেষ ষোলোতে মিসর এবং সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠলেও শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় তারা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১১৫২
১১ মাসে ৭৮ হত্যা, ‘খুনের নগরী’ হয়ে উঠছে খুলনা
শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত 

পাহাড়তলী রেলওয়ে সিসিএস দপ্তরে ফের সক্রিয় সুবিধাভোগী চক্র
কৃষ্ণ কলি
কৃষ্ণ কলি (পর্ব-২)
‎সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement