সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বোয়ালমারীতে মানববন্ধন

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর

সারাদেশ

ফরিদপুরের বোয়ালমারীতে সাপ্তাহিক চন্দনা পত্রিকার পাঠক মেলা ও স্থানীয় সাংবাদিক সমাজের উদ্যোগে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার

2025-08-10T15:23:11+06:00
2025-08-10T15:23:11+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বোয়ালমারীতে মানববন্ধন
সনত চক্রবর্ত্তী, ফরিদপুর
প্রকাশ: রোববার, ১০ আগস্ট, ২০২৫, ৩:২৩ পিএম 
ফরিদপুরের বোয়ালমারীতে সাপ্তাহিক চন্দনা পত্রিকার পাঠক মেলা ও স্থানীয় সাংবাদিক সমাজের উদ্যোগে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টায় পৌরসভার ওয়াপদামোড় কাজী হারুন শপিং কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আমার দেশ পত্রিকার প্রতিনিধি এস. এম. রুবেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক অ্যাডভোকেট কোরবান আলী, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সম্পাদক কাজী হাসান ফিরোজ।

এসময় আরও উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি সুমন খান, ঢাকা টাইমস প্রতিনিধি আমীর চারু বাবলু,আমাদের সময় ডটকম ও দেশ বার্তার জেলা  প্রতিনিধি সনত চক্রবর্তী, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন লিমন, সাংবাদিক নাগর মিয়া, টুটুল বসু, রুবেল মিনা, রবিউল ইসলাম, আহসান হাবীবসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

বক্তারা বলেন, ‘সাংবাদিকরা দেশ ও সমাজের জন্য কাজ করেন, সত্য তুলে ধরেন। একজন সাংবাদিক অপরাধীদের বিরুদ্ধে সংবাদ করলেই যদি তাকে হত্যা করতে হয়, তবে এটি কেবল একটি হত্যাকাণ্ড নয়—এটি গণমাধ্যম ও মুক্তচিন্তার ওপর নগ্ন আঘাত। সাংবাদিক হত্যার বিচার দ্রুত না হলে, দেশে সঠিক তথ্য ও স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে।’

তারা আরও বলেন, ‘সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা তুহিন হত্যার দ্রুত বিচার, দোষীদের কঠোর শাস্তি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর আইন প্রয়োগের দাবি জানাই।’


সর্বশেষ সংবাদ 

ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন
ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
উপকূলীয় বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা দাবি
বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের শাস্তির দাবি
শাহজালালে অবৈধ সিগারেট, ভেপ ও মোবাইল ডিসপ্লে জব্দ

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]