সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর

2025-08-11T16:26:06+06:00
2025-08-11T16:26:06+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৪:২৬ পিএম 
⏲
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর নেতৃবৃন্দ।

সোমবার সকাল ১১টায় দিনাজপুর প্রেস ক্লাবের সম্মুখ সড়কে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর- এর সভাপতি অধ্যাপক সাদাকাত আলী খান তার বক্তব্যে আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

তিনি আরও বলেন, একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য এক গুরুতর হুমকি। এ ধরনের ঘটনা বারবার ঘটলেও অপরাধীদের বিচার না হওয়ায় সাংবাদিকদের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে। সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার আমরা এখনো পাইনি। বাংলাদেশে এই পর্যন্ত ৮৭ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে।

সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন বলেন, সাংবাদিকদের উপর হামলা ও হত্যার ঘটনা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনগত সুরক্ষা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধন কর্মসূচিতে আরোও বক্তব্য রাখেন  সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সহ-সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার মো. ফারুক হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক একরামুল হক আবির, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)'র সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম, দৈনিক উত্তরার চিফ রিপোর্টার ও সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর অর্থ সম্পাদক আব্দুস সালাম, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী, নাগরিক টেলিভিশনের দিনাজপুর জেলা প্রতিনিধি মো. আবুল কাশেম, দৈনিক আজকের পত্রিকার দিনাজপুর প্রতিনিধি আনিসুল হক জুয়েল, দৈনিক কালের কন্ঠ পত্রিকার দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক দেশবার্তা ও দি পিপুল পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মো. ইউসুফ আলী, দৈনিক গণজাগরণের দিনাজপুর প্রতিনিধি মো. ইসমাইল হোসেন, প্রতিদিনের সংবাদের দিনাজপুর প্রতিনিধি মো. নূর ইসলাম নয়ন, ডেইলি প্রেজেন্ট টাইমের দিনাজপুর প্রতিনিধি মোহাম্মদ আলী, , ফটো সাংবাদিক মো. নূর ইসলাম, দৈনিক বাংলা পত্রিকার দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমান মিজান, দৈনিক খোলা কাগজের দিনাজপুর প্রতিনিধি এস এ স্বপন, দৈনিক প্রাণের বাংলাদেশের দিনাজপুর প্রতিনিধি মাসুদুর রহমান প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিটি সঞ্চালনা করেন দৈনিক মানবজমিন পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি এটিএম কামরুজ্জামান। 

মানববন্ধনে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



সর্বশেষ সংবাদ 

গাইবান্ধায় মাকে মৃত দেখিয়ে এফিডেভিট, বাবার বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ
গাইবান্ধায় ২৮ অক্টোবরের ঘটনার বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ
মাদারীপুরে তাইজুল হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঝাড়ু মিছিল
২০২৭ সালের নভেম্বরে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: পানিসম্পদ প্রতিমন্ত্রী
মানিক পশারীর দাফনে বাধা: প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement