সাংবাদিক তুহিন হত্যা: রাজধানী থেকে আরেক আসামি গ্রেপ্তার

দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরমান হোসেন নামে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন

2025-08-12T12:12:35+06:00
2025-08-13T12:26:19+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সাংবাদিক তুহিন হত্যা: রাজধানী থেকে আরেক আসামি গ্রেপ্তার
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১২:১২ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৫ ১২:২৬ পিএম
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরমান হোসেন নামে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল হাসান বলেন, তুহিন হত্যায় সরাসরি অংশ নেওয়াদের একজন আরমান। সিসিটিভি ফুটেজে নীল রঙের শার্ট পরিহিত যাকে দেখা গেছে, সে হলো এই আরমান। সোমবার রাতে তাকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাংবাদিক তুহিন হত্যার এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত হওয়া মূলহোতাসহ ৬ জনকে গাজীপুর মহানগর পুলিশ, গাজীপুর মহানগর জেলার বিভিন্ন এলাকা ও রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় সর্বশেষ আরমানসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ নিয়ে তুহিন হত্যায় জড়িত থাকার অভিযোগে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে সাংবাদিক তুহিন হত্যার ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ দেখে পরিচয় শনাক্ত করার পর গত শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকা থেকে স্বাধীন নামের এক আসামিকে গ্রেপ্তার করে। পরে আরেক আসামি শহিদুলকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

প্রসঙ্গত, গত ৭ আগস্ট গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় গত বৃহস্পতিবার রাতে একটি মার্কেটের ভেতরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ সময় তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেওয়া হয়। নিহত সাংবাদিক তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

হত্যাকাণ্ডের পর তার ভাই মো. সেলিম বাদী হয়ে মহানগরীর বাসন থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ে করেন। পরে পুলিশ ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসামিদের পরিচয় শনাক্ত করে। পরে জিএমপি ও র‌্যাব এ ঘটনায় গোট ৯ জনকে গ্রেপ্তার করে।


সর্বশেষ সংবাদ 

ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন
ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
উপকূলীয় বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা দাবি
বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের শাস্তির দাবি
শাহজালালে অবৈধ সিগারেট, ভেপ ও মোবাইল ডিসপ্লে জব্দ

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]