জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৫ দাবি জামায়াতে ইসলামীর

দেশবার্তা প্রতিবেদক

রাজনীতি

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটের প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক

2025-09-15T13:29:48+06:00
2025-09-16T13:38:22+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৫ দাবি জামায়াতে ইসলামীর
সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:২৯ পিএম  আপডেট: ১৬.০৯.২০২৫ ১:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটের প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আন্দোলনের ৫ দফা গণদাবি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় মগবাজার আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এসব দাবি ঘোষণা করেন।

দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে; অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা; স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এসময় তিনি আরও বলেন, আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহর ও ২৬ সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হবে। সরকার পিআর পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা না দিলে সমমনা দলগুলোকে নিয়ে জামায়াতে ইসলামী আন্দোলনে নামবে।

তিনি বলেন, বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, গবেষক, শিক্ষাবিদ ও নানা শ্রেণিপেশার মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। এমতাবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণআন্দোলনের কোন বিকল্প নেই। তাই আমাদের এই কর্মসূচি ঘোষণা। 

উল্লেখ্য, জামায়াতসহ বেশ কয়েকটি ইসলামী দল পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য গত কয়েকমাস ধরে দাবি জানিয়ে আসছে। তবে বিএনপি এই দাবির বিপক্ষে।


সর্বশেষ সংবাদ 

ছয় আন্তর্জাতিক সরবরাহকারীর স্থানীয় প্রতিনিধিত্ব একই বলয়ে
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইকবাল-জাহাঙ্গীর
নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
সৌদি আরবের সামরিক স্থাপনায় হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]