বগুড়ায় নিহত রাহুলের পরিবারের পাশে তারেক রহমান

দেশবার্তা প্রতিবেদক

রাজনীতি

বগুড়ায় সন্ত্রাসীদের হামলায় নিহত যুবদল নেতা রাহুল সরকারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর

2025-10-02T16:50:17+06:00
2025-10-02T16:50:17+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
বগুড়ায় নিহত রাহুলের পরিবারের পাশে তারেক রহমান
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৪:৫০ পিএম 
বগুড়ায় সন্ত্রাসীদের হামলায় নিহত যুবদল নেতা রাহুল সরকারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ১২টায় বগুড়ার কৈগাড়ী সি.ও. অফিস সংলগ্ন বাসায় মরহুম রাহুল সরকারের পরিবারের সাথে সাক্ষাৎ করে তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। 

শোকাহত এই পরিবারের সাথে সাক্ষাৎকালে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা তুলে দেন এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন তিনি।

উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিকুর রহমান রুমন বলেন, যুবদল নেতা সোয়েব সরকার রাহুলের নৃশংস হত্যাকাণ্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যথিত হয়েছেন। তাঁর নির্দেশেই ‘আমরা বিএনপি পরিবার’ শোকাহত ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে।

সাংবাদিকদের তাৎক্ষণিক ব্রিফিংকালে আতিকুর রহমান রুমন নিহত রাহুলের হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, বিএনপি একটি শান্ত প্রিয় দল। বিএনপি কখনোই বিশৃঙ্খলা চায় না। সবসময় সরকারকে সহযোগিতা করতে চায়। রাহুল সরকারের হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম, সংগঠনটির সদস্য শাকিল আহমেদ ও রুবেল আমিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, শ্রমিক দল নেতা শামসুজ্জামান শামশু, বিএনপি নেতা সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সাইদুজ্জামান শাকিল-সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর দুপুরে কাহালু উপজেলার মাগুড়া গ্রামে পুকুরে মাছ ধরার সময় একদল দুর্বৃত্ত যুবদল নেতা রাহুলকে ছুরিকাঘাতে হত্যা করে।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]