লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরে ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আব্বাছ হোসেনকে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে আন্দোলনে নেমেছে সাংবাদিক সংগঠন ও বিভিন্ন

2025-11-12T16:01:19+06:00
2025-11-12T16:01:19+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৪:০১ পিএম 
লক্ষ্মীপুরে ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আব্বাছ হোসেনকে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে আন্দোলনে নেমেছে সাংবাদিক সংগঠন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা। 

বুধবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে লক্ষ্মীপুর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও জেলা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে দুই ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। 

এই কর্মসূচিতে রিপোর্টার্স ক্লাব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ওনার্স এসোসিয়েশন, লক্ষ্মীপুর এসোসিয়েশন অব ব্লাড ডোনেটিং অর্গানাইজেশনস ও সিসিএসসহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক জহিরুল ইসলাম শিবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাবেক সাধারন সম্পাদক কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের রূপান্তর পত্রিকার সম্পাদক মো. আবদুল মালেক, সাবেক সহ-সভাপতি এমজে আলম, সাধারন সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সিনিয়র সাংবাদিক মহিউদ্দিন ভূঁইয়া মুরাদ, হোসাইন আহমদ শাহজাহান, এবিএম নিজাম উদ্দিন, হাবিবুর রহমান সবুজ, মাসুদুর রহমান খাঁন ভু্ট্টু, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাবের প্রচার সম্পাদক নাজিম উদ্দিন রানা, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী হোসেন, সাধারন সম্পাদক আলাউদ্দিন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সাগর, লক্ষ্মীপুর জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ওনার্স এসোসিয়েশনের সভাপতি মেহেরুল হাসান রাজুসহ আরও অনেকেই। 

এ সময় সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স  মিডিয়ার সাংবাদিদের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। 

আব্বাছ হোসেন ইনডিপেনডেন্ট টিভি ছাড়াও লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক মেঘনার তীর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং আজকের পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

বক্তারা বলেন, লক্ষ্মীপুরের অবকাঠামোগত উন্নয়ন, সন্ত্রাসীদের বিরুদ্ধে একাধিক প্রতিবেদন, মাদক-অনিয়ম, দুর্নীতি ও আইনশৃংখলার উন্নয়নে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। পাশাপাশি গত কয়েকদিনের ইটভাটার অভিযান, সন্ত্রাসীও মাদক কারবারীদের বিরুদ্ধে প্রতিবেদন করার কারনে এমন হুমকি আসতে পারে বলে ধারনা করা হচ্ছে। কিন্তু হুমকি-ধুমকি দিয়ে সাংবাদিকের কলম বন্ধ করা যাবে না। 

রিপোর্ট থামানোর জন্য কোনো হুমকি কাজে আসার সুযোগ নেই বলে মনে করেন সাংবাদিক সমাজ। তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের চিহিৃত করা না হলে আরও কঠোর কর্মসুচির হুশিয়ারি দেন সাংবাদিক নেতারা। 

অনতিবিলম্ভে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ।

পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অতিদ্রুত হুমকিদাতাকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে হুমকিদাতাকে চিহ্নিত করার কাজ চলছে।

পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তায় পুলিশ সবসময় পাশে আছে এবং থাকেবে বলেও জানান তিনি।  

উল্লেখ্য, গত ১০ নভেম্বর সোমবার সন্ধ্যায় সাংবাদিক আব্বাছ হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক নাম্বার থেকে কল করে তাকে ও তার পরিবারের লোকজনকে গুলি করে হত্যার হুমকি দেয়া হয়। পরে ওইদিন রাতে এই ঘটনায় সাংবাদিক নিজেই বাদি হয়ে সদর থানায় একটি সাধারন ডায়েরি করেন।

প্রতিনিধি/একে



সর্বশেষ সংবাদ 

শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে কোরিয়া
ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন
ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
উপকূলীয় বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা দাবি
বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের শাস্তির দাবি

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]