ট্রাফিক আইন লঙ্ঘন, দুই দিনে ডিএমপির ২৪৮৩ মামলা

দেশবার্তা ডেস্ক

সারাদেশ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ গত দুই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার

2025-11-23T13:36:07+06:00
2025-11-23T17:40:18+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ট্রাফিক আইন লঙ্ঘন, দুই দিনে ডিএমপির ২৪৮৩ মামলা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ১:৩৬ পিএম  আপডেট: ২৩.১১.২০২৫ ৫:৪০ পিএম
ফাইল ছবি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ গত দুই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৪৮৩টি মামলা করেছে। 

শনিবার (২২ নভেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) ও শুক্রবার (২১ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। 

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৫টি বাস, ৭টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৮৯টি সিএনজি ও ২৬৩টি মোটরসাইকেলসহসহ মোট ৫১১টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৯টি বাস, ১৯টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ১৯৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৬টি বাস, ৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ১৮৮টি মোটরসাইকেলসহ মোট ৩২৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৯টি বাস, ১০টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ১১৯টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ৩৩টি বাস, ৪টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ২২২টি মোটরসাইকেলসহ মোট ৪৩৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৭টি বাস, ১৮টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৭৩টি সিএনজি ও ১২৯টি মোটরসাইকেলসহ মোট ৩৭৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ১৮০টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ৯টি বাস, ৮টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ১৫৭টি মোটরসাইকেলসহ মোট ২৪৬ টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৫৭০টি গাড়ি ডাম্পিং ও ১৮১টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

দেশবার্তা/একে



সর্বশেষ সংবাদ 

সাবেক মেয়র মনজুর প্রতিষ্ঠিত স্কুলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সিলেটে হামে উদ্বেগ বাড়ছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৪
সীমান্ত ব্যাংক ও ঢাকা দক্ষিণ সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর
কিশোর অপরাধ ও মাদককে ‘লাল কার্ড’ দেখিয়ে শিক্ষার্থীদের শপথ
সিলেট নগরীতে অজগর ও দুধরাজ সাপ উদ্ধার

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ, দুদককে আসিফ মাহমুদ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]