ফ্যাসিস্ট-চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না: ভিপি সাদিক কায়েম

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, ‘ফ্যাসিস্ট, চাঁদাবাজ ও জুলুমবাজদের আর কোনো ছাড়

2025-11-26T17:25:41+06:00
2025-11-26T17:25:41+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ফ্যাসিস্ট-চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না: ভিপি সাদিক কায়েম
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৫:২৫ পিএম 
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, ‘ফ্যাসিস্ট, চাঁদাবাজ ও জুলুমবাজদের আর কোনো ছাড় দেওয়া হবে না—তা সে খাগড়াছড়ি হোক কিংবা ঢাকা।’

বুধবার বিকেলে আরামবাগ খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পাহাড় থেকেই আগামী দিনের নেতৃত্ব তৈরি হবে। পাহাড়ে চাঁদাবাজি, নৈরাজ্য ও ফ্যাসিস্ট কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। 

ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিটি মানুষকে ‘আবু সাইদ’ হয়ে উঠতে হবে জানিয়ে তিনি বলেন, বাংলার মাটিতে কোনো ফ্যাসিস্টের ঠাঁই হবে না।

সাদিক কায়েম আরও বলেন, কোনো অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা যাবে না। যার যার অবস্থান থেকে প্রতিবাদ গড়ে তুলতে হবে। মাদ্রাসায় অধ্যয়নকালের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, এই মাদ্রাসাতেই ভবিষ্যতের নেতৃত্ব গড়ে উঠবে। 

এই প্রতিষ্ঠান নিয়ে অতীতেও নানা ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে শিক্ষার্থীদের আরও দায়িত্বশীলভাবে শিক্ষা অর্জনের আহ্বান জানান তিনি।

মাদ্রাসার সভাপতি লেয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংসদের সহ–সাধারণ সম্পাদক (এজিএস) উবায়দুর রহমান হাসিব, বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসান আল বান্না, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ওছমান এবং জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন।

অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে মোটরসাইকেল বহরে চট্টগ্রাম হয়ে মানিকছড়ি, জালিয়াপাড়া, গুইমারা ও মাটিরাঙ্গায় পথসভা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

শরণখোলায় নিখোঁজের তিন দিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার
মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান
দুই দিন পর গুলিতে নিহত আসাদুলের লাশ ফেরত দিল বিএসএফ
হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষা ও গবেষণায় দেহ দান করলেন লিটন দাশ
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]