লন্ডনে, দিল্লিতে, পিন্ডিতে বসে রাজনীতি চলবে না: সাদিক কায়েম

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, ভোট কেন্দ্র নিরাপদ রাখতে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নতুন বাংলাদেশে যদি

2025-12-06T16:49:21+06:00
2025-12-06T16:49:21+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
লন্ডনে, দিল্লিতে, পিন্ডিতে বসে রাজনীতি চলবে না: সাদিক কায়েম
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৯ পিএম 
ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, ভোট কেন্দ্র নিরাপদ রাখতে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় তবে দেশকে ধারণ করে, ইনসাফকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন এ স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে হলে, দেশকে ভালবাসলে দেশের মানুষের কাছে এসে রাজনীতি করতে হবে। লন্ডনে, দিল্লিতে কিংবা পিন্ডিতে বসে আর কোন রাজনীতি করা চলবে না।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে জামায়াতে ইসলামের “তারুণ্যের উৎসব” সমাবেশে এসব মন্তব্য করেন তিনি।

সাদিকা কায়েম বলেন, গত ৫৪ বছরে আমাদের যে আশা ছিল তা পূরণ হয়নি। গত ১৭ বছরে দেশে যে ফ্যাসিবাদী কাঠামো ছিল তাতে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে। আমি বিশ্বাস করি তরুণরা যেদিকে যাবে বাংলাদেশ সেদিকেই যাবে ইনশাল্লাহ।

তিনি বলেন, ভোটে দল ও দলীয় প্রার্থী বিষয়ে জামাতে ইসলামীর প্রার্থীরা বিজয়ী হলে ঠাকুরগাঁয়ের এয়ারপোর্ট চালু করবে। শিক্ষা প্রতিষ্ঠান অবকাঠামোগত উন্নয়ন করবে, এছাড়া এ অঞ্চলের কৃষক শ্রমিক মজুর যারা আছে তাদের অধিকার আদায়ের জন্য কাজ করবে আমাদের প্রার্থীরা।

সীমান্ত বিষয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে যে সীমান্ত হত্যাকান্ড গুলি হয়েছে, প্রতিটি সীমান্ত হত্যাকান্ডের বিচার করা হবে। স্বাধীন বাংলাদেশে ভারতের প্রেসক্রিপশন চলবে না। এদেশে দিল্লির দালালদের স্থান হবে না।

সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লব তরুণদের হাত ধরে হয়েছে। অনেক  আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু রাজনৈতিক বিভাজনের কারণে আন্দোলন সফল হয়নি। তরুণদের হাত ধরেই বিজয় এসেছে এদেশে তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। এই বাংলাদেশে তরুণরা যদি ইনসাফের পক্ষে থাকে তাহলে স্বাধীন বাংলাদেশে এক গণজোয়ার হবে। এই গণজোয়ারে ৫৪ বছরের বঞ্চনা গুলো  সমূলে উৎপাটন হয়ে যাবে। উত্তরবঙ্গের কৃষি বিপ্লবের মাধ্যমে পুরো বাংলাদেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা যাবে ইনশাল্লাহ। সমাবেশে বক্তব্যের এক পর্যায়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান তিনি।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, জাতীয় গণশিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান, ঠাকুরগাঁও ১ আসনের জামায়তে ইসলামের প্রার্থী দেলোয়ার হোসেন,  ঠাকুরগাঁও ২ আসনের আবদুল হাকিম এবং ঠাকুরগাঁও ৩ আসনের প্রার্থী মিজানুর রহমান মাস্টার সহ দলটির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা।


সর্বশেষ সংবাদ 

শরণখোলায় নিখোঁজের তিন দিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার
মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান
দুই দিন পর গুলিতে নিহত আসাদুলের লাশ ফেরত দিল বিএসএফ
হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষা ও গবেষণায় দেহ দান করলেন লিটন দাশ
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]