বোয়ালখালীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে

2026-01-03T14:36:08+06:00
2026-01-03T14:36:08+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
৩ মুখোশধারী পালিয়েছে
বোয়ালখালীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত
চট্টগ্রাম অফিস
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ২:৩৬ পিএম 
চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহত আবুল বশর চৌধুরী উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের আহলা শেখ চৌধুরী পাড়ার খলিল মেম্বারের বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) সভাপতি এবং আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান জানান, শুক্রবার রাতে একটি বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে বশর চৌধুরী রাস্তা দিয়ে হাঁটছিলেন। এ সময় তিন রাস্তার মোড়ে ওঁৎ পেতে থাকা তিনজন মুখোশধারী দুর্বৃত্ত হঠাৎ তার ওপর হামলা চালিয়ে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মামলা দায়েরের পর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

শরণখোলায় নিখোঁজের তিন দিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার
মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান
দুই দিন পর গুলিতে নিহত আসাদুলের লাশ ফেরত দিল বিএসএফ
হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষা ও গবেষণায় দেহ দান করলেন লিটন দাশ
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]