যেসব কারণে জামায়াতের জোট ছাড়লো ইসলামী আন্দোলন

দেশবার্তা ডেস্ক

রাজনীতি

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ইসলামের মৌলিক নীতির বিষয়ে জামায়াতে ইসলামের

2026-01-16T18:46:30+06:00
2026-01-16T18:46:30+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
যেসব কারণে জামায়াতের জোট ছাড়লো ইসলামী আন্দোলন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৬:৪৬ পিএম 
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ইসলামের মৌলিক নীতির বিষয়ে জামায়াতে ইসলামের অস্পষ্ট অবস্থান ও রাজনৈতিক আস্থাহীনতার কারণে জামায়াতের সঙ্গে নির্বাচনি সমঝোতায় নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাই যে ২৬৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থিতা নিশ্চিত হয়েছে, সেই সব আসনে এককভাবে নির্বাচন করবে তারা। বাকি ৩২ আসনেও আদর্শিক বিবেচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো না কোনো প্রার্থীকে সমর্থন দেবে 

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে ১১ দলীয় জোট থেকে বের হওয়ার প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, জামায়াত শরিয়াহ আইনে দেশ পরিচালনা করবে কি না এমন প্রশ্নে তাদের আমির জানিয়েছেন, ক্ষমতায় এলে তারা প্রচলিত আইনে দেশ শাসন করবেন। অথচ দেশের বর্তমান দুর্দশার মূল কারণ হলো বিদ্যমান আইন। সেই আইন পরিবর্তনের জন্যই আমাদের রাজনীতি। যদি সমঝোতার প্রধান দলই বিদ্যমান আইনে দেশ পরিচালনার প্রতিজ্ঞা করে, তাহলে আমাদের উদ্বেগ জন্মায়। আমরা নীতির রাজনীতি করি এবং মৌলিক নীতি নিয়ে যখন ভিন্নমত তৈরি হয়, তখন তাদের সঙ্গে সমঝোতায় থাকার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, জামায়াত আমির বিএনপির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে জাতীয় সরকার গঠনের পরিকল্পনার কথা বলেছেন এবং খালেদা জিয়ার তৈরি করা ঐক্যের পাটাতনের ওপর কাজ করার ইঙ্গিত দিয়েছেন। এর ফলে আমাদের মধ্যে সংশয় ও পাতানো নির্বাচনের আশঙ্কা তৈরি হয়েছে। এমন বাস্তবতায় জামায়াতের সঙ্গে নির্বাচনি সমঝোতায় থাকা সমীচীন মনে করছে না ইসলামী আন্দোলন।

আমরা ইসলামের পক্ষে একটি সমঝোতার নীতি গ্রহণ করেছিলাম। কিন্তু জামায়াতের নেতৃত্বে যে সমঝোতা গড়ে উঠেছে, তাতে ইসলামের পক্ষের সমঝোতার কোনো প্রতিফলন নেই এবং এর রাজনৈতিক লক্ষ্যও স্পষ্ট নয়। তাই এ সমঝোতায় নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ছয় আন্তর্জাতিক সরবরাহকারীর স্থানীয় প্রতিনিধিত্ব একই বলয়ে
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইকবাল-জাহাঙ্গীর
নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
সৌদি আরবের সামরিক স্থাপনায় হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]