অন্তর্বর্তী সরকার যেটাকে আজাদি বলছে, আমি সেটাকে বলি গোলামি: জিএম কাদের

দেশবার্তা ডেস্ক

রাজনীতি

বাইরের কোনো শক্তির প্ররোচনায় অন্তর্বর্তী সরকার দেশে আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান

2026-02-01T18:43:28+06:00
2026-02-01T18:44:21+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
অন্তর্বর্তী সরকার যেটাকে আজাদি বলছে, আমি সেটাকে বলি গোলামি: জিএম কাদের
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৩ পিএম  আপডেট: ০১.০২.২০২৬ ৬:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
বাইরের কোনো শক্তির প্ররোচনায় অন্তর্বর্তী সরকার দেশে আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ কাদের।

রোববার দুপুরে রংপুর নগরীর সুপার মার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেশের সাধারণ মানুষের কোনো গভীর সম্পর্ক নেই। তারা কখনো দেশ পরিচালনার দায়িত্বে ছিল না। অথচ এখন তারা বাইরের কোনো শক্তির ইশারায় দেশকে একটি নির্দিষ্ট পথে ঠেলে দিতে চাইছে। তারা যেটাকে আজাদি বলছে, আমি সেটাকে বলি গোলামি। তারা একটি দেশের গোলামি প্রতিষ্ঠার জন্যই এসব করছে। তারা ইনসাফের কথা বলছে, কিন্তু বাস্তবে এটি চরম বেইনসাফ ছাড়া কিছুই নয়।

তিনি আরও বলেন, আজ দেশে চিহ্নিত খুনিদের ছেড়ে দেওয়া হচ্ছে, আর নিরীহ সাধারণ মানুষকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জেলে পাঠানো হচ্ছে। সবখানে অন্যায় ও অত্যাচার চলছে। ইনকিলাবের নামে দেশকে ধ্বংস করার একটি গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। যারা এই ষড়যন্ত্রে জড়িত, তাদের বিরুদ্ধেই আমাদের রাজনৈতিক সংগ্রাম। দেশবাসীকে এখনই প্রস্তুত হতে হবে।

গণভোট প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, একই দিনে সাধারণ নির্বাচন ও গণভোট হতে পারে না। গণভোটের সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবলমাত্র নির্বাচিত সংসদ সদস্যদের। বর্তমান সরকারের উদ্যোগে আয়োজিত গণভোট সম্পূর্ণ বেআইনি। ভবিষ্যতে একদিন এটি দেশদ্রোহিতার শামিল হিসেবে প্রমাণিত হবে—এটাই আমার বিশ্বাস।

জি এম কাদের অভিযোগ করে বলেন, একটি বিশেষ গোষ্ঠী দেশকে সাম্প্রদায়িক, সন্ত্রাসী ও উগ্রপন্থী রাষ্ট্রে পরিণত করতে চায়। এই ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হলে গণভোটে ‘না’ ভোট দিতে হবে। আমরা গণসংযোগে অত্যন্ত ভালো সাড়া পাচ্ছি। রংপুর বিভাগের প্রতিটি আসনেই আমাদের প্রার্থীদের অবস্থান শক্তিশালী।

তিনি বলেন, বিগত সময়ে নানা অন্যায় ও অত্যাচারের কারণে আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারিনি। তবে যদি সুষ্ঠুভাবে ভোট হয়, সঠিকভাবে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হয়, তাহলে এবার জাতীয় পার্টি অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি ভোট ও আসন অর্জন করবে।

নারী অধিকার ও সামাজিক কাঠামো প্রসঙ্গে এই রাজনীতিবিদ বলেন, আমাদের দেশে নারী ও পুরুষ একসাথে কাজ করে। আমরা প্রত্যেকে নিজ নিজ ধর্ম অন্তর থেকে পালন করি। এ কারণেই বাংলাদেশ একটি ধার্মিক, সহানুভূতিশীল ও অসাম্প্রদায়িক দেশ। অথচ একটি গোষ্ঠী বলছে নারীরা চাকরি করতে পারবে না। তাহলে যেসব পরিবারে একমাত্র সন্তান একজন মেয়ে, তারা কীভাবে চলবে? তারা দাবি করছে নারীরা কাজ করলে সমাজ নষ্ট হয়ে যাবে। ইসলামে এমন কোনো কথা নেই। তাহলে এই ধারণাগুলো তারা কোথা থেকে পেল?

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
সৌদি আরবের সামরিক স্থাপনায় হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ব্যবসায়ী-গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
জিন্নাহর ছবি সরানো কে এই ঢাবি শিক্ষার্থী?

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]