সিএনজি ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, দুই দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের একমাত্র অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে হামলা ভাংচুর করেছে দৃর্বৃত্তরা। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় যাত্রী ও চালকেরা

2026-02-14T15:04:58+06:00
2026-02-14T15:04:58+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সিএনজি ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, দুই দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৪ পিএম 
সিরাজগঞ্জের একমাত্র অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে হামলা ভাংচুর করেছে দৃর্বৃত্তরা। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় যাত্রী ও চালকেরা চরম দুর্ভোগে পড়েছে। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ারবৈদনাথ এলাকায় অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে এঘটনা ঘটেছে। এদিকে, দুই দিনের মধ্যে গ্যাস পাম্প চালুসহ দুর্বৃত্তদের গ্রেফতার করা না হলে বিক্ষোভের হুশিয়ারী দিয়েছে শ্রমিকেরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারী) সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে গভীর রাতে মুখোস পড়ে ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে অর্তকিতভাবে হামলা চালিয়ে গ্যাস পাম্পের ৩টি এ্যাডজাস্টম্যান মেশিন, ক্যাশ কাউন্টারসহ বিভিন্ন স্থানে ভাংচুর চালিয়ে চলে যায় দৃর্বৃত্তরা।

গ্যাস পাম্পের মেশিন অপারেটর ইনচার্জ শামীম হোসেন জানান, রাতের আঁধারে ১০-১২ জনের একটি দল পাম্পে প্রবেশ করে অতর্কিত ভাবে মুখে কালো কাপর বেঁধে দেশীয় বিভিন্ন অস্ত্র¿ নিয়ে স্টেশনের তিনটি ডিসপেন্সার মেশিন, জেনারেটর রুম, মেশিন রুম, আরএমএস রুম ভাংচুর করে কাউন্টার থেকে টাকা লুটে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়াও তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখিয়ে চলে যায়।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা অটোরিক্সা ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটন বলেন, গ্যাস পাম্প বন্ধ থাকায় প্রায় সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার সিএনজি বন্ধ রয়েছে। গভীর রাত থেকে স্টেশনটি বন্ধ থাকার কারণে জেলার হাজার হাজার সিএনজি চালিত অটোরিক্সা, বাস,ট্রাক ও মাইক্রোবাসসহ সিএনজি চালিত সকল যানবাহন গ্যাসের অভাবে বন্ধ রয়েছে। তাই দ্রুত গ্যাস পাম্প মেরামত করে গ্যাস চালুর দাবী জানান তিনি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। তবে ঘটনার শোনার পর পুলিশ পাঠানো হয়েছিলো। পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছে। যদি কেউ অভিযোগ দেয়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনটির মালিক লুৎফর রহমান দিলু জানান, একদল দৃর্বৃত্তরা মুখোশ পরে এসে ভাংচুর করে পালিয়ে যায়। পুলিশকে অবগত করা হয়েছে। বর্তমানে স্টেশনটি বন্ধ আছে।
 
প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

টিজারে প্রেম, বিচ্ছেদ ও প্রত্যাবর্তনের গল্প বলছে ‘দেশু ৭’
গাইবান্ধায় নজরুল বর্ষের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের অনন্য সাফল্য
সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবি: প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার
জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

সর্বাধিক পঠিত 

কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
‘ডিসক্যালকুলিয়া’ সমস্যায় অভিনেত্রী তারা সুতারিয়া
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]