ব্যারাক ছেড়ে পালিয়েছেন ইরানি কমান্ডাররা, বিপজ্জনক পরিস্থিতিতে সেনারা

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলায় গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির কয়েক ডজন

2026-03-07T14:45:17+06:00
2026-03-07T14:46:06+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
ব্যারাক ছেড়ে পালিয়েছেন ইরানি কমান্ডাররা, বিপজ্জনক পরিস্থিতিতে সেনারা
আজ রাতেই ভয়াবহ হামলার হুঙ্কার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২:৪৫ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৬ ২:৪৬ পিএম
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলায় গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির কয়েক ডজন শীর্ষ কর্মকর্তা। খামেনি নিহত হওয়ার পর থেকে ইরানের সেনাবাহিনীর মধ্যে বিভ্রান্তি-বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ইরানের সেনা সদস্যদের সঙ্গে কথা বলে এই তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। 

ইরানের বেশ কয়েকজন সেনা সদস্য জানিয়েছেন, সশস্ত্র বাহিনীর কিছু কর্মকর্তা তাদের ব্যারাক ত্যাগ করেছেন। তারা তাদের অধীনে থাকা সেনাদের পাহারার দায়িত্বে রেখে চলে গেছেন। 

সেনারা ইরান ইন্টারন্যাশনালকে বলেন, খামেনি নিহত হওয়ার পর থেকে সেনাবাহিনীর মধ্যে বিভ্রান্তি শুরু হয়েছে। 

ইরানের লোরেস্তান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে থাকা কয়েকজন সেনা বলেন, তারা কমান্ড নিয়ে অনিশ্চিত এবং শোচনীয় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অস্বস্তিতে।  

ইরানি এক সেনা বলেন, অনেক কমান্ডার ভয়ে, হামলার আতঙ্কে এবং তারা ব্যারাক ত্যাগ করেছেন। কোনো ধরনের সহযোগিতা ছাড়াই তারা সেনা সদস্যদের ফেলে চলে গেছেন। 

এছাড়া ইরানি কিছু সেনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ভয়ে ঘাঁটির বাইরে রাত কাটাচ্ছেন। ওই সেনা আরও বলেন, ইরানি নেতৃত্ব তাদের নিয়মিত সেনাদের প্রয়োজনীয় সহযোগিতায় মনোযোগ দিচ্ছে না।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে। 

সর্বশেষ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের ওপর আজ রাতে ‘আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হবে। 

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

শরণখোলায় নিখোঁজের তিন দিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার
মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান
দুই দিন পর গুলিতে নিহত আসাদুলের লাশ ফেরত দিল বিএসএফ
হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষা ও গবেষণায় দেহ দান করলেন লিটন দাশ
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]