নওগাঁয় অটোটেম্পু ও সিএনজি মালিকদের ঈদ বোনাস প্রদান

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

‘যারাই শ্রমিক তারাই মালিক’—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় প্রথমবারের মতো ব্যতিক্রমী এক আয়োজনে ঈদ বোনাস প্রদান করেছে জেলা

2026-03-10T14:51:05+06:00
2026-03-10T14:51:05+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
নওগাঁয় অটোটেম্পু ও সিএনজি মালিকদের ঈদ বোনাস প্রদান
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:৫১ পিএম 
‘যারাই শ্রমিক তারাই মালিক’—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় প্রথমবারের মতো ব্যতিক্রমী এক আয়োজনে ঈদ বোনাস প্রদান করেছে জেলা অটোটেম্পু, অটোরিকশা ও সিএনজি মালিক সমিতি। 

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় শহরের সমিতি কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে সদস্যদের মাঝে এই অর্থ বিতরণ করা হয়।

সমিতি সূত্রে জানা গেছে, সংগঠনের মোট ৭০০ সদস্যের প্রত্যেককে ৬০০ টাকা করে ঈদ বোনাস দেওয়া হয়েছে। জেলায় পরিবহন মালিকদের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ এটিই প্রথম, যা সাধারণ সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।

বোনাস বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা অটোটেম্পু, অটোরিকশা ও সিএনজি মালিক সমিতির সভাপতি মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক শেখ তুহিন। তাঁরা বলেন, সংগঠনের সকল সদস্যের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতে এই ধরনের কল্যাণমূলক কার্যক্রম আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে তাঁদের।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি মো. সিরাজুল ইসলাম ও হারুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক আলম হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মো. তৌহিদুজ্জামান ভূঁইয়া (তুহিন), দপ্তর সম্পাদক মো. লোকমান হোসেন, প্রচার সম্পাদক মো. সাজ্জাদ হোসেন এবং সড়ক সম্পাদক মো. জামান হোসেনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

টিজারে প্রেম, বিচ্ছেদ ও প্রত্যাবর্তনের গল্প বলছে ‘দেশু ৭’
গাইবান্ধায় নজরুল বর্ষের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের অনন্য সাফল্য
সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবি: প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার
জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

সর্বাধিক পঠিত 

কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
‘ডিসক্যালকুলিয়া’ সমস্যায় অভিনেত্রী তারা সুতারিয়া
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]