স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা ছাড়া আধুনিক নগর সম্ভব নয়: আইজিপি

দেশবার্তা ডেস্ক

জাতীয়

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেছেন, বিশ্বব্যাপী অভিজ্ঞতা

2026-03-11T19:17:28+06:00
2026-03-11T19:17:28+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা ছাড়া আধুনিক নগর সম্ভব নয়: আইজিপি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:১৭ পিএম 
ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেছেন, বিশ্বব্যাপী অভিজ্ঞতা বলে, স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট বা স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা ছাড়া আধুনিক নগর ব্যবস্থাপনা সম্ভব নয়।

বুধবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে অনুষ্ঠিত ‘ঢাকায় নগর ট্রাফিক ব্যবস্থাপনা: চ্যালেঞ্জ, উদ্ভাবন ও অগ্রগতির দিকনির্দেশনা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, বাংলাদেশ দ্রুত নগরায়ণের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। যানবাহনের সংখ্যা বৃদ্ধি, নগর অর্থনীতির সম্প্রসারণ এবং মানুষের চলাচল—সবকিছু মিলিয়ে সড়ক ব্যবস্থাপনা এখন রাষ্ট্রের অন্যতম চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। 

তিনি উল্লেখ করেন, ঢাকা মহানগরের যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিশেষ নির্দেশনা দিয়েছেন।

মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, নাগরিকদের কাছে পুলিশের প্রথম পরিচয় প্রায়ই আসে ট্রাফিক পুলিশের মাধ্যমে। একজন ট্রাফিক সার্জেন্ট যখন রাস্তায় দাঁড়ান, তিনি শুধু যানবাহন নিয়ন্ত্রণ করেন না; তিনি রাষ্ট্রের আইন ও শৃঙ্খলার প্রতিনিধিত্ব করেন। তাঁর আচরণ, পেশাদারিত্ব এবং নৈতিকতা সরাসরি পুলিশের প্রতি জনগণের আস্থাকে প্রভাবিত করে।

পুলিশ স্টাফ কলেজের রেক্টর কাজী মো. ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভাইস রেক্টর এস এম আক্তারুজ্জামান। ডিএমপি কমিশনারের (ভারপ্রাপ্ত) পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম পুলিশ কমিশনার সুফিয়ান আহমেদ।

দিনব্যাপী এই কর্মশালায় ঢাকার ট্রাফিক জট নিরসনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনার প্রধান চ্যালেঞ্জ চিহ্নিতকরণ, ট্রাফিক আইন প্রয়োগের কার্যকারিতা মূল্যায়ন, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন ও বাস রুট ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি। এছাড়া রিকশা ও অন্যান্য নন-মোটরাইজড পরিবহনের সমন্বিত ব্যবস্থাপনা, অবৈধ পার্কিং ও ফুটপাত দখলমুক্ত করা, সংশ্লিষ্ট সংস্থাসমূহের মধ্যে সমন্বয় জোরদার এবং পথচারী নিরাপত্তা ও নাগরিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি এ কে এম আওলাদ হোসেন, মোসলেহ উদ্দিন আহমদ এবং সরদার নূরুল আমিন। সমাপনী বক্তব্য দেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

সাবেক মেয়র মনজুর প্রতিষ্ঠিত স্কুলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সিলেটে হামে উদ্বেগ বাড়ছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৪
সীমান্ত ব্যাংক ও ঢাকা দক্ষিণ সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর
কিশোর অপরাধ ও মাদককে ‘লাল কার্ড’ দেখিয়ে শিক্ষার্থীদের শপথ
সিলেট নগরীতে অজগর ও দুধরাজ সাপ উদ্ধার

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ, দুদককে আসিফ মাহমুদ
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]