বিশ্ববাজারে তেলের দাম ১৫ শতাংশ কমলো, চাঙ্গা শেয়ারবাজার

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি এবং কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সাময়িকভাবে খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে

2026-04-08T15:04:41+06:00
2026-04-08T17:40:28+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
বিশ্ববাজারে তেলের দাম ১৫ শতাংশ কমলো, চাঙ্গা শেয়ারবাজার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৩:০৪ পিএম  আপডেট: ০৮.০৪.২০২৬ ৫:৪০ পিএম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি এবং কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সাময়িকভাবে খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস নেমেছে। একই সঙ্গে বৈশ্বিক শেয়ারবাজারগুলোতে বইছে স্বস্তির হাওয়া, সূচকগুলোর ব্যাপক উত্থান ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

যুদ্ধবিরতির খবর আসার পরপরই বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১৫ ডলারের বেশি কমেছে। বর্তমানে এটি ৯৩ দশমিক ৮২ ডলারে লেনদেন হচ্ছে। এশীয় বাজারে লেনদেনের একপর্যায়ে তেলের দাম সর্বনিম্ন ৯১ দশমিক ৭ ডলারে পৌঁছেছিল। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে তেলের দাম ছিল প্রায় ৭২ ডলার।

যুদ্ধবিরতির ঘোষণায় বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসায় বিশ্বের বড় বড় শেয়ারবাজারগুলোতে বড় ধরনের উত্থান দেখা গেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ৫ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক বেড়েছে ৭ দশমিক ৭ শতাংশ এবং অস্ট্রেলিয়ার বাজার বেড়েছে ২ দশমিক ৫৫ শতাংশ। এ ছাড়া হংকংয়ের হাং সেং ৩ শতাংশ এবং চীনের শেনচেন কম্পোজিট সূচক ৪ শতাংশ বেড়েছে।

ইউরোপের বাজারগুলোতেও ব্যাপক উত্থান দেখা গেছে। বুধবার সকালে ব্রিটেনের এফটিএসই ১০০ সূচক ২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। জার্মানির ড্যাক্স ৫ দশমিক ২ শতাংশ এবং ফ্রান্সের সিএসি ৪ দশমিক ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

হারগ্রেভস ল্যান্সডাউনের সিনিয়র ইক্যুইটি অ্যানালিস্ট ম্যাট ব্রিটজম্যান বলেন, এই যুদ্ধবিরতি ডোনাল্ড ট্রাম্পকে একটি সম্মানজনক প্রস্থানের পথ দেখিয়েছে এবং তাৎক্ষণিক উত্তেজনার ঝুঁকি কমিয়েছে।

তবে ড্যানিশ শিপিং জায়ান্ট মায়েরস্ক এখনই পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না। রয়টার্সকে দেওয়া বিবৃতিতে তারা জানায়, হরমুজ প্রণালি অতিক্রমের সিদ্ধান্ত নেওয়ার আগে তারা নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং আপাতত সতর্ক অবস্থান বজায় রাখবে।

স্যাক্সো ব্যাংকের মুখ্য বিনিয়োগ কৌশলবিদ চারু চানানা এবং ডয়চে ব্যাংকের জিম রিড মনে করেন, বিনিয়োগকারীরা স্বস্তির নিঃশ্বাস ফেললেও কিছু অনিশ্চয়তা রয়ে গেছে। ইসলামাবাদ আলোচনা কতটা সফল হয় এবং হরমুজ প্রণালি নির্ভরযোগ্যভাবে খোলা থাকে কি না, তা এখন দেখার বিষয়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, কমলো রুপার দামও
একাদশে ভর্তিতে আবেদন সাড়ে ৯ লাখের বেশি
পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু
আমিরাতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫৫

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]