পুতিনের ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি, ইস্টার উপলক্ষে সাড়া দিল ইউক্রেনও

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

অর্থোডক্স ইস্টার উপলক্ষে ইউক্রেন সীমান্তে ৩২ ঘণ্টার জন্য সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

2026-04-10T17:20:44+06:00
2026-04-10T17:20:44+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
পুতিনের ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি, ইস্টার উপলক্ষে সাড়া দিল ইউক্রেনও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৫:২০ পিএম 
অর্থোডক্স ইস্টার উপলক্ষে ইউক্রেন সীমান্তে ৩২ ঘণ্টার জন্য সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের দেওয়া তথ্যমতে, শনিবার মস্কো সময় বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে রোববার মধ্যরাত পর্যন্ত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন।

ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়, পুতিনের নির্দেশের পর রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসভ সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকে নির্দিষ্ট সময়ের জন্য হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবে মস্কো সতর্ক করে বলেছে, এই সময়ের মধ্যে ইউক্রেনের পক্ষ থেকে কোনো ধরনের উস্কানি বা নিয়ম লঙ্ঘন হলে রুশ বাহিনী পাল্টা জবাব দিতে প্রস্তুত থাকবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে টেলিগ্রামে লিখেছেন, ‘আমরাও ইস্টারের সময় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলাম এবং সেই অনুযায়ী কাজ করব। মানুষের প্রয়োজন কোনো ধরনের হুমকি ছাড়াই একটি উৎসব পালন করা।’ 

একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ধর্মীয় উৎসব শেষ হওয়ার পর রাশিয়া যেন পুনরায় সহিংসতায় লিপ্ত না হয়।

তবে এই ঘোষণার রেশ কাটতে না কাটতেই অভিযোগ উঠেছে হামলা অব্যাহত থাকার। দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর জানিয়েছেন, যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রুশ বাহিনী ড্রোন ও কামান দিয়ে তিনটি জেলায় প্রায় ৩০ বার হামলা চালিয়েছে, যাতে দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সাময়িক বিরতি দুই দেশের বৃহত্তর শান্তি আলোচনার কোনো ইঙ্গিত নয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এই যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে সংঘাতের মধ্যেও মানবিক সহায়তার অংশ হিসেবে দুই দেশ মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চালু রেখেছে। 

আল জাজিরার তথ্য অনুযায়ী, সম্প্রতি ১০০০ ইউক্রেনীয় সেনার মরদেহের বিনিময়ে ৪১ জন রুশ সেনার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সামনের দিনগুলোতে কিয়েভকে আরও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে উল্লেখ করে জেলেনস্কি সতর্ক করেছেন। মিত্র দেশগুলোর ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আগামী সেপ্টেম্বর পর্যন্ত সময়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কঠিন হতে পারে।’

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, কমলো রুপার দামও
একাদশে ভর্তিতে আবেদন সাড়ে ৯ লাখের বেশি
পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু
আমিরাতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫৫

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]