লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত

দেশবার্তা ডেস্ক

বিশ্ব

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় মিজ দিপালী নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।শুক্রবার (১০ এপ্রিল) লেবাননের বাংলাদেশ

2026-04-10T20:41:30+06:00
2026-04-11T13:58:00+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮:৪১ পিএম  আপডেট: ১১.০৪.২০২৬ ১:৫৮ পিএম
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় মিজ দিপালী নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। 

শুক্রবার (১০ এপ্রিল) লেবাননের বাংলাদেশ দূতাবাস জানায়, বুধবার বৈরুতের হামরা এলাকায় নিহত হন তিনি। 

নিহত মিজ দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে।

দূতাবাস জানায়, বুধবার বৈরুতের হামরা এলাকায় নিয়োগকর্তার (কফিল) পরিবারের সঙ্গে অবস্থানকালে এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনি নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দিপালীর মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা আছে।

দিপালীর মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস, বৈরুত গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, একই হামলায় দিপালীর কফিল এবং তার পরিবারের একাধিক সদস্যও নিহত হয়েছেন। কফিলের এক প্রতিবেশীর বরাতে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণার পরই গত বুধবার (৯ এপ্রিল) লেবাননে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলায় সেদিন অন্তত ৩০৩ জন নিহত এবং ১১০০-এর বেশি মানুষ আহত হন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, কমলো রুপার দামও
একাদশে ভর্তিতে আবেদন সাড়ে ৯ লাখের বেশি
পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু
আমিরাতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫৫

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]