‘শিক্ষার্থীদের গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, মাদক ও দুর্নীতি নির্মূল করে আগামীর কর্ণধার শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত

2026-04-11T18:08:03+06:00
2026-04-11T18:34:26+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
‘শিক্ষার্থীদের গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৬:০৮ পিএম  আপডেট: ১১.০৪.২০২৬ ৬:৩৪ পিএম
পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, মাদক ও দুর্নীতি নির্মূল করে আগামীর কর্ণধার শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

তিনি বলেন, তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বের করে এনে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের প্রতিভা বিকশিত করতে হবে। এজন্য উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, অভিভাবক সমাজসহ সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন, সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত বোদা পৌরসভাসহ উপজেলার পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ এবং বোদা পৌরসভার বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসায় ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, তিনি নির্বাচনের আগে ওয়াদা করেছিলেন তার এলাকা মাদক ও দুর্নীতিমুক্ত করবেন। তিনি বলেন, “আমি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রেখেছি। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নেই—সে যে দলেরই হোক না কেন।”

তিনি আরও বলেন, এমপি নির্বাচিত হওয়ার পর তিনি বলেছেন, এলাকার প্রতিটি মানুষ তার কাছে সব ধরনের সুযোগ-সুবিধা পাবে। কে কোন দল করে তা বিবেচ্য হবে না। তিনি উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কাউকে দলীয় পরিচয়ে বিবেচনা না করার জন্য তিনি অনুরোধ করেন।

প্রতিমন্ত্রী জানান, সম্প্রতি ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা তিনি পরিদর্শন করেছেন এবং ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কিছু বরাদ্দ এনে তা উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। তিনি এসব সহায়তা সঠিকভাবে প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, আগামী ১লা বৈশাখ (১৪ এপ্রিল) মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ডের উদ্বোধন করবেন। তার নির্বাচনী এলাকা বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের তিনটি ওয়ার্ডের দুই হাজার কৃষক এ কৃষক কার্ড পাবেন। ইতিমধ্যে উপজেলা কৃষি বিভাগ প্রকৃত কৃষকদের তালিকা প্রস্তুত করেছে। প্রধানমন্ত্রী একযোগে দেশের ১১টি উপজেলায় এ কৃষক কার্ডের উদ্বোধন করবেন। তিনি অনলাইনে পঞ্চগড়ের কৃষক কার্ডের উদ্বোধন শেষে কৃষকদের সঙ্গে কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৭৩৩
সুশাসনের পথে যে কোনো অন্তরায় দূর করা হবে: আইনমন্ত্রী
কাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, নাগরিক সংবর্ধনার আয়োজন
সাত ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর
যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]