যুক্তরাষ্ট্র-ইরানকে যুদ্ধবিরতি অব্যাহত রাখার আহ্বান পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

টেকসই শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে পাকিস্তান।যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার বিষয়ে

2026-04-12T13:30:25+06:00
2026-04-12T17:47:41+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
যুক্তরাষ্ট্র-ইরানকে যুদ্ধবিরতি অব্যাহত রাখার আহ্বান পাকিস্তানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১:৩০ পিএম  আপডেট: ১২.০৪.২০২৬ ৫:৪৭ পিএম
টেকসই শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে পাকিস্তান।

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার বিষয়ে এক বিবৃতিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার বলেছেন, পক্ষগুলোকে তাদের যুদ্ধবিরতি বজায় রাখার অঙ্গীকার অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, আমরা আশা করি, উভয় পক্ষ ইতিবাচক মনোভাব বজায় রাখবে এবং পুরো অঞ্চলে ও এর বাইরে টেকসই শান্তি ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে এগিয়ে যাবে।

ইসহাক দার বলেন, পাকিস্তান আগামী দিনগুলোতেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পৃক্ততা ও সংলাপ এগিয়ে নিতে চেষ্টা করবে।

যুদ্ধবিরতি অর্জনে পাকিস্তানের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আরও বলেন, আশা করি দুই পক্ষই ইতিবাচক মনোভাব বজায় রেখে টেকসই শান্তি অর্জনের পথে এগিয়ে যাবে।

এদিকে পাকিস্তানে অনুষ্ঠিত ঐতিহাসিক শান্তি আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান।

এরই মধ্যে ‘ব্যর্থ সংলাপ’ শেষে ইরানের সঙ্গে ‘শান্তি চুক্তি’ ছাড়াই পাকিস্তান ছেড়ে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

শান্তির জন্য ঐতিহাসিক ‘ইসলামাবাদ সংলাপ’ শেষে সমঝোতায় পৌঁছাতে না পারার জন্য পরস্পরকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও ইরান।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, কমলো রুপার দামও
একাদশে ভর্তিতে আবেদন সাড়ে ৯ লাখের বেশি
পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু
আমিরাতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫৫

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]