চুয়াডাঙ্গায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

শিক্ষার্থীদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে এবং ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা দিতে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬’। বাংলাদেশ ব্যাংকের

2026-04-13T16:53:13+06:00
2026-04-13T16:53:13+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
চুয়াডাঙ্গায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:৫৩ পিএম 
শিক্ষার্থীদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে এবং ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা দিতে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬’। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ও চুয়াডাঙ্গার সকল তফসিলী ব্যাংকের সহযোগিতায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে এই সম্মেলনের আয়োজন করে। গত শনিবার (১১ এপ্রিল) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের অতিরিক্ত পরিচালক হাসান কাজী তৌফিকুর রহমান ও উপ-পরিচালক মো. মাহাবুব-উল আলম। 

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ আবু ছায়েম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সম্মেলনে বক্তারা শিক্ষার্থীদের সঞ্চয়ের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ জীবনে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। স্কুল জীবন থেকেই যাতে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা তৈরি হয়, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। বর্তমানে ব্যাংকিং খাতে শিক্ষার্থীদের উল্লেখযোগ্য পরিমাণ আমানত রয়েছে উল্লেখ করে আলোচকবৃন্দ এই প্রবণতার ভূয়সী প্রশংসা করেন।

কনফারেন্স উপলক্ষে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্কুলের দেড় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উপহার বিতরণ। সব মিলিয়ে অনুষ্ঠানটি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক এস এম রাশেদুল করিমসহ অন্যান্য ব্যাংক কর্মকর্তারা।

দেশবার্তা/এতে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]