দিনাজপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে

2026-04-15T15:41:24+06:00
2026-04-15T15:41:24+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
দিনাজপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩:৪১ পিএম 
দিনাজপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী এ আয়োজন শহরের সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন, ফেস্টুন ও ফিতা কেটে বিজ্ঞান মেলা, দশম বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড এবং কুইজ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা বিজ্ঞান মেলা দেখলেও অনেক সময় বিজ্ঞানকে গভীরভাবে বোঝার চেষ্টা করি না। অথচ এসব মেলায় অংশ নেওয়া ক্ষুদে বিজ্ঞানীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করলে তারা ভবিষ্যতে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, নতুন প্রজন্ম প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে। তারা প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন করছে। এসব প্রতিভাবান শিক্ষার্থীদের সঠিক পরিচর্যা ও দিকনির্দেশনা দিতে পারলে দেশ আরও দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল।

মেলায় দিনাজপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী প্রকল্প নিয়ে ৩২টি স্টলে অংশগ্রহণ করে। উদ্বোধনের পর অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসুদ তুষার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এবং সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নির্মল কুমার রায়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

‘ইউনিক’ আইডি কার্ড চালুর কাজ শুরু করেছে সরকার
ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন
জিন্নাহর ছবি টাঙানোর ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস
ছয় আন্তর্জাতিক সরবরাহকারীর স্থানীয় প্রতিনিধিত্ব একই বলয়ে
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইকবাল-জাহাঙ্গীর

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]