গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

2026-04-23T16:22:10+00:00
2026-04-23T16:22:10+00:00
রোববার ● ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

রোববার ● ২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
আন্তর্জাতিক স্বীকৃতিতে ডুয়েটের সাফল্য: গবেষণায় শীর্ষ, সার্বিক তালিকায় ১১তম
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:২২ পিএম 
স্পেনভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা মূল্যায়ন সংস্থা SCImago Institutions Rankings-এর ২০২৬ সালের প্রকাশিত বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে গবেষণা ক্যাটাগরিতে দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে শীর্ষস্থানীয় অবস্থান অর্জন করেছে Dhaka University of Engineering and Technology (ডুয়েট)। একই সঙ্গে সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডুয়েটের সামগ্রিক অবস্থান হয়েছে ১১তম।

প্রকাশিত র‍্যাংকিং অনুযায়ী, গবেষণা (Research), উদ্ভাবন (Innovation) এবং সামাজিক প্রভাব (Societal Impact) এই তিনটি সূচকের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় গুলোর অবস্থান নির্ধারণ করা হয়। এসব সূচকের পৃথক পারফরম্যান্স বিবেচনায় ডুয়েটের অগ্রগতি বিশেষভাবে লক্ষণীয়।

ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন এ অর্জনকে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবজনক মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। 

তিনি বলেন, এ স্বীকৃতি শুধু একটি অবস্থান নয়, বরং দীর্ঘদিনের একাডেমিক সাধনা, গবেষণায় নিবেদন এবং উদ্ভাবনী প্রচেষ্টার প্রতিফলন। বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি সুসংগঠিত রোডম্যাপ বাস্তবায়নের মাধ্যমে গবেষণার গুণগত মান বৃদ্ধি, আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা এবং শিল্প- একাডেমিয়া সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ডুয়েটকে বিশ্বমানের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ততা বাড়ানো, গবেষণা অবকাঠামো উন্নয়ন এবং মেধাবী শিক্ষক- শিক্ষার্থী আকৃষ্ট করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি কারিকুলামের আধুনিকায়ন এবং গবেষণার আন্তর্জাতিকীকরণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষায় নেতৃত্ব দিতে ডুয়েট একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ বছরের সিমাগো র‍্যাংকিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাংলাদেশ থেকে মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে, যা দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতের ক্রমবর্ধমান অগ্রগতির প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জয়পুরহাট-নওগাঁর বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
মধ্যপ্রাচ্য ছাড়তে প্রস্তুত থাকতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
স্পাইডার-ম্যানের ভিলেন হয়ে নজর কাড়লেন স্যাডি সিঙ্ক
কুড়িগ্রামে সাত দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত
দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন

সর্বাধিক পঠিত 

‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
অনুশীলন টাইগার লাইটনিং-২০২৬ সমাপ্ত
শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]