আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

2026-04-24T17:11:16+00:00
2026-04-24T17:11:16+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’
মোজতবা খামেনির বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৫:১১ পিএম 
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উগ্র সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ গড়ে তুলেছে ইরান। বহিঃশত্রুর বিপক্ষে ইরানিদের এই জাতীয় ঐক্য এবং এর সামগ্রিক প্রভাবের প্রশংসা করেছেন দেশটির বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা ইমাম আয়াতুল্লাহ সায়িদ মোজতবা খামেনি।

ইরানি জনগণের এ সংহতি শত্রুপক্ষকে বড় ‘ধাক্কা’ দিয়েছে। একই সঙ্গে তা শত্রুদের উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দিয়েছে বলে সর্বোচ্চ নেতার বিবৃতি দিয়ে সংবাদ প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক্স নেটওয়ার্কে প্রকাশিত এক বার্তায় ইমাম মোজতবা খামেনি বলেন, স্বদেশবাসীর মধ্যে সৃষ্ট এই অদ্ভুত ঐক্যের ফলে শত্রুপক্ষের মধ্যে ভাঙন দেখা দিয়েছে। এই পোস্টে তিনি আরও বলেন, এই নজিরবিহীন সংহতি ইসলামি প্রজাতন্ত্রকে দুর্বল করার চেষ্টাকারীদের হিসাব-নিকাশকে মারাত্মকভাবে ব্যাহত করেছে।

এই ঐশ্বরিক নিয়ামতের জন্য বাস্তব পদক্ষেপের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, এমন প্রচেষ্টা জাতীয় ঐক্যকে ‘আরও বৃহত্তর ও দৃঢ়তর’ করবে, আর শত্রুদের ‘আরও অসহায় ও ক্ষয়িষ্ণু’ করে তুলবে।

নেতা শত্রুর চলমান মনস্তাত্ত্বিক যুদ্ধের দিকেও দৃষ্টি আকর্ষণ করে সতর্ক করে বলেন, ‘শত্রুর মিডিয়া কার্যক্রম মানুষের মন ও মানসিকতাকে লক্ষ্য করে জাতীয় ঐক্য ও নিরাপত্তাকে দুর্বল করতে চায়। আমাদের অবহেলা যেন এই অশুভ উদ্দেশ্যকে সফল হতে না দেয়।’

প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, সর্বোচ্চ ধর্মীয় নেতা এমন এক গুরুত্বপূর্ণ সময়ে এই বার্তাটি দিয়েছেন যখন ইসলামি প্রজাতন্ত্র যুক্তরাষ্ট্র, জায়নিস্ট শাসনব্যবস্থা এবং তাদের পশ্চিমা মিত্রদের পরিচালিত নিষেধাজ্ঞা, হুমকি ও প্রচারণাসহ বহুমুখী আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের বিপরীতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইরানের নির্বাহী, আইনসভা ও বিচার বিভাগের প্রধান যৌথ প্রতিক্রিয়া জানান। ট্রাম্প ইরানে ‘উগ্রপন্থি ও মধ্যপন্থিদের মধ্যে বিভাজন’ নিয়ে মন্তব্য করেছিলেন। তবে ইরানের পক্ষ থেকে যৌথ প্রতিক্রিয়ায় ট্রাম্পের এমন মন্তব্য অযৌক্তিক উসকানি হিসেবে আখ্যা দেন।

এদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের ঘালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই ট্রাম্পের উদ্দেশে এক শক্ত বার্তা দিয়েছেন। সে বার্তায় জাতীয় ঐক্য ও প্রতিরোধের একটি অভিন্ন সুর জোরালোভাবে তুলে ধরা হয়।

প্রসঙ্গত, ইরানের লিগাল মেডিসিন অর্গানাইজেশন সংস্থার তথ্য মতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যৌথবাহিনীর হামলায় ৩ হাজার ৩৭৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। এখনো চারটি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি।

দেশবার্ত/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]