লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

দেশবার্তা ডেস্ক

বিশ্ব

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। গতকাল সোমবার (১১ মে) স্থানীয় সময় বেলা প্রায়

2026-05-12T13:15:20+06:00
2026-05-12T15:36:54+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১:১৫ পিএম  আপডেট: ১২.০৫.২০২৬ ৩:৩৬ পিএম
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। গতকাল সোমবার (১১ মে) স্থানীয় সময় বেলা প্রায় ১২টার দিকে দেশটির নাবাতিয়ে জেলার যেন্দীন এলাকায় নিজ আবাসস্থলে অবস্থানকালে এই হামলার শিকার হন তারা।

নিহত দুই প্রবাসী হলেন- সাতক্ষীরা জেলার শফিকুল ইসলাম ও মো. নাহিদুল ইসলাম। 

বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক শোক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দূতাবাস জানায়, হামলার সময় তারা নিজেদের ঘরেই অবস্থান করছিলেন। ইসরায়েলি ড্রোন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র তাদের বাসস্থানে সরাসরি আঘাত হানলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বর্তমানে তাদের মরদেহ নাবাতিয়ে শহরের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।

নিহত শফিকুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলী ও আজেয়া খাতুনের ছেলে। অন্যদিকে, নিহত নাহিদুল ইসলামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে। তার বাবার নাম মো. আব্দুল কাদের ও মায়ের নাম নুরুন্নাহার খাতুন।

বৈরুত দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। দূতাবাস কর্তৃপক্ষ নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও দক্ষিণ লেবাননে সামরিক তৎপরতা থামেনি। 

এলাকা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, ইসরায়েলি বাহিনী আবাসিক এলাকা ও হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে এবং হিজবুল্লাহ যোদ্ধারাও পাল্টা আক্রমণ চালিয়ে এর জবাব দিচ্ছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, কমলো রুপার দামও
একাদশে ভর্তিতে আবেদন সাড়ে ৯ লাখের বেশি
পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু
আমিরাতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫৫

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]