রাঙামাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

রাঙামাটি প্রতিনিধি

সারাদেশ

রাঙামাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) সকালে ফায়ার সার্ভিস কার্যালয়

2026-05-20T14:52:38+06:00
2026-05-20T14:52:38+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
রাঙামাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ২:৫২ পিএম 
রাঙামাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) সকালে ফায়ার সার্ভিস কার্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি থেকে এ অনুষ্ঠানটির উদ্বোধন করেন, জেলা প্রশাসক ( ডিসি) নাজমা আশরাফি।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন করা হয়।

এরপর জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে বলেন, সচেতনতা পারে অগ্নিকান্ড রোধ করতে। অগ্নিকান্ড মোকাবিলায় ফায়ার সার্ভিসকে সচেতনতামূলক প্রচারণা, স্বেচ্ছাসেবক দল গঠনসহ অগ্রণী ভূমিকা রাখার নির্দেশনা প্রদান করেন তিনি।

এরপর অতিথিবৃন্দ ফায়ার ফাইটারদের পক্ষ থেকে সালাম গ্রহণ এবং অগ্নিনির্বাপক যন্ত্র পরিদর্শন করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙামাটি জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাসের সভাপতিত্বে এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

‘ইউনিক’ আইডি কার্ড চালুর কাজ শুরু করেছে সরকার
ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন
জিন্নাহর ছবি টাঙানোর ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস
ছয় আন্তর্জাতিক সরবরাহকারীর স্থানীয় প্রতিনিধিত্ব একই বলয়ে
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইকবাল-জাহাঙ্গীর

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]