শিবচরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুর জেলার শিবচরের উত্তর বাঁশকান্দি এলাকায় গভীর রাতে কাদির খানের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসতঘর, শস্য,

2026-05-20T15:08:57+06:00
2026-05-20T15:08:57+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
শিবচরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৩:০৮ পিএম 
মাদারীপুর জেলার শিবচরের উত্তর বাঁশকান্দি এলাকায় গভীর রাতে কাদির খানের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসতঘর, শস্য, নগদ টাকাসহ ঘরের মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ভুক্তভোগী পরিবারের।

জানা গেছে, মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা কাদির খানের বসতঘরে আগুন দেয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ততক্ষণে ঘরের আসবাবপত্র, ধান-চালসহ বিভিন্ন শস্য এবং নগদ টাকা পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত কাদির খান জানান, আমার পরিবারের সবকিছু আগুনে পুড়ে গেছে। এখন আমরা নিঃস্ব হয়ে পড়েছি। পরিকল্পিতভাবে এই আগুন দেওয়া হয়েছে বলে আমার সন্দেহ।

স্থানীয়রা জানান, আগুন লাগার সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বাঁশকান্দি ইউনিয়ন পরিষদেে চেয়ারম্যান আসাদুজ্জামান খোকন জানান, সকালে আমি ঘটনাস্থলে যাই। অনেক ক্ষতি হয়েছে তাদের। ঘর, পাট, ভুট্টাসহ অনেক কিছু পুড়ে গেছে। তাদের এই মূহুর্তে সাহায্য দরকার।

শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, এ বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]