লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ৩১ জন নিহত

দেশবার্তা ডেস্ক

বিশ্ব

দক্ষিণ ও পূর্ব লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক

2026-05-27T09:39:23+06:00
2026-05-28T23:04:27+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ৩১ জন নিহত
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৯:৩৯ এএম  আপডেট: ২৮.০৫.২০২৬ ১১:০৪ পিএম
দক্ষিণ ও পূর্ব লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার অঙ্গীকার করার পর হামলার এ ঘটনা ঘটেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ এই হামলায় বেশ কয়েকজন শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এপ্রিলের মাঝামাঝি সময়ে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে অন্যতম ভয়াবহ এই বোমা হামলার রাতে তারা হিজবুল্লাহর ১০০টিরও বেশি অবকাঠামো ও যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে।

সোমবার (২৫ মে) নেতানিয়াহু বলেছিলেন, তিনি হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে ‘আরও কঠোর পদক্ষেপ’ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, ইসরায়েল ‘লেবাননে আমাদের অভিযান আরও তীব্র করছে’।

তিনি বলেন, আইডিএফ (ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী) স্থলভাগে বিশাল বাহিনী নিয়ে কাজ করছে এবং গুরুত্বপূর্ণ এলাকা দখল করছে। উত্তর ইসরায়েলের জনবসতিগুলোকে হিজবুল্লাহর হামলা থেকে রক্ষা করার জন্য তারা ‘নিরাপত্তা অঞ্চলকে শক্তিশালী’ করছে।

উল্লেখ্য, উভয় পক্ষই বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের জন্য চলমান জটিল আলোচনাকে ব্যাহত করার আশঙ্কা তৈরি করেছে। এর আগে, মঙ্গলবার যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় থাকা নৌযানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
দেশবার্তা/এসবি



  বিষয়:   লেবানন  ইসরায়েলি  হামলা  নিহত  শিশু 


সর্বশেষ সংবাদ 

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, কমলো রুপার দামও
একাদশে ভর্তিতে আবেদন সাড়ে ৯ লাখের বেশি
পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু
আমিরাতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫৫

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]