শিবচরে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুর জেলার শিবচরের উৎরাইল প্রি-ক্যাডেট স্কুলে শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশীয় ফলের পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে

2026-06-13T15:13:48+06:00
2026-06-13T15:13:48+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
শিবচরে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩:১৩ পিএম 
মাদারীপুর জেলার শিবচরের উৎরাইল প্রি-ক্যাডেট স্কুলে শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশীয় ফলের পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে এই ফল উৎসবের আয়োজন করা হয়।

জানা গেছে, চলতি বছর জানুয়ারিতে পাঠদানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে উৎরাইল প্রি-ক্যাডেট স্কুল। গ্রামের শিশুদের যুগোপযোগি ও মানসম্মত শিক্ষা দান নিশ্চিত করতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন ঢাকা শিক্ষাবোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক   মোসলেহ আলম চৌধুরী। দেশীয় সংস্কৃতির চর্চা অক্ষুন্ন রেখে শিশুদের সঠিক মানসিক বিকাশে বিদ্যালয়টিতে নিয়মিত পাঠদানের পাশাপাশি দেশীয় সংস্কৃতির চর্চা হয়ে থাকে। এরই অংশ হিসেবে দেশীয় ফল নিয়ে মধুমাস উদযাপন হিসেবে ফল উৎসবের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

একাধিক অভিভাবক বলেন, 'ফল উৎসবের মধ্য দিয়ে শিশুরা দেশীয় ফল চিনতে পারছে। শিশুদের দেশীয় ফলের পুষ্টিগুণ নিয়ে ধারণা দেয়া হচ্ছে। পাশাপাশি গাছ লাগানোর বিষয়েও ধারণা দিচ্ছে। সব মিলিয়ে গ্রামের স্কুলে এমন আয়োজন এই প্রথম। বেশ ভালো মনে হচ্ছে।'

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন মীর বলেন, 'পড়াশোনার পাশাপাশি আমরা শিশুর মানসিক বিকাশের দিক লক্ষ্য রাখছি। শিশু বয়সে আদব-কায়দা, সুন্দর আচরণ, ছোট ছোট ভালো অভ্যাস তৈরির দিকগুলো গুরুত্ব দিচ্ছি। আর দেশীয় সংস্কৃতির সাথে পরিচয় ঘটানোর জন্য মধুমাস উদযাপন হিসেবে এই ফল উৎসবের আয়োজন করা হয়েছে। শিশুরা বেশ আনন্দ পেয়েছে এই আয়োজনে।'

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]