নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

2026-06-16T17:20:40+00:00
2026-06-16T17:24:53+00:00
রোববার ● ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

রোববার ● ২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
স্বাস্থ্যমন্ত্রীর আল্টিমেটামে বদলে যাচ্ছে ভিক্টোরিয়া হাসপাতালের চিত্র
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৫:২০ পিএম  আপডেট: ১৬.০৬.২০২৬ ৫:২৪ পিএম
স্বাস্থ্যমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেনের দেওয়া আল্টিমেটামের শেষ দিনে এসে খোলনলচে বদলে যাচ্ছে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের চিত্র। 

মঙ্গলবার সকাল থেকেই হাসপাতালের কর্মী ও পরিচ্ছন্নতাকর্মীদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। দীর্ঘদিনের জমে থাকা নোংরা ও ময়লা-আবর্জনা পরিষ্কারে হুলস্থুল পড়ে গেছে পুরো হাসপাতালজুড়ে।

গত ১৪ জুন হাসপাতালটি পরিদর্শনের সময় ক্ষোভ প্রকাশ করে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে আজ (১৬ জুন) পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। নির্ধারিত সময়ের মধ্যে পরিবেশ উন্নত করতে না পারলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ায় চিকিৎসক ও কর্মকর্তাদের মধ্যে তীব্র উদ্বেগ-উৎকণ্ঠা দেখা গেছে।

গত রোববার (১৪ জুন) নারায়ণগঞ্জ থেকে দেশের ১০টি জেলায় ১০টি আইসিইউ ইউনিট উদ্বোধনের ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে তিনি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের রান্নাঘরসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় চারপাশের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পরে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন সরাসরি অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘দয়া করে আপনারা একটু পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে মনোনিবেশ করবেন। আজকে এই হাসপাতাল দেখলাম, একটি হাসপাতালে মন্ত্রী আসবে, সচিব আসবে, ডিজি আসবে। অথচ আমি আপনাদের হাসপাতাল ঘুরে যা দেখলাম, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি। তারা আমাদের ভয়ে হলেও হাসপাতাল পরিষ্কার রেখেছে, কিন্তু আপনারা সেটা করেননি।’

সিভিল সার্জনকে ভর্ৎসনা করে মন্ত্রী আরও বলেন, ‘আপনাকে আমি পরশুদিন (আজ) পর্যন্ত সময় দিয়ে গেলাম। এখানকার রান্নাঘর থেকে সকল নোংরা ও অব্যবহৃত জিনিস বের করতে হবে। এখানে যে নোংরা দাহ্য পদার্থ আছে সেগুলো খুবই ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় আগুন লাগলে তা নেভানো কষ্টকর হয়ে পড়বে। এই সময়ের ভিতরে আপনি এগুলো পরিষ্কার করতে না পারলে আপনার বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাবো।’

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী রোগীদের অভিযোগ, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের অপরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ দীর্ঘদিনের। বিশেষ করে রান্নাঘর, ওয়াশরুমের বেহাল দশা এবং সুপেয় পানির তীব্র সংকট রয়েছে এখানে। স্থানীয় গণমাধ্যমে একাধিকবার এই অব্যবস্থাপনা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও হাসপাতাল কর্তৃপক্ষের ‘টনক নড়েনি’।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন রোগী ও তাঁদের স্বজন অভিযোগ করেন, হাসপাতালের কয়েকজন চিকিৎসক অত্যন্ত প্রভাবশালী হওয়ায় স্থানীয় সাধারণ মানুষ তাঁদের বিরুদ্ধে কথা বলার সাহস পান না। এমনকি কিছু চিকিৎসক নিজেদের ‘ফ্যাসিস্টবিরোধী’ দাবি করলেও, বিগত সরকারের সুবিধাভোগী স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) চিকিৎসকদের সঙ্গে নিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। এই সিন্ডিকেটের দাপটেই হাসপাতালের প্রশাসনিক ও সেবামূলক ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

বর্তমান জনসমর্থিত সরকারের কাছে সাধারণ মানুষের স্বার্থে এই সিন্ডিকেট এবং হাসপাতালের সামগ্রিক অব্যবস্থাপনা তদন্ত করে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জয়পুরহাট-নওগাঁর বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
মধ্যপ্রাচ্য ছাড়তে প্রস্তুত থাকতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
স্পাইডার-ম্যানের ভিলেন হয়ে নজর কাড়লেন স্যাডি সিঙ্ক
কুড়িগ্রামে সাত দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত
দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন

সর্বাধিক পঠিত 

‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
অনুশীলন টাইগার লাইটনিং-২০২৬ সমাপ্ত
শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]