যুক্তরাষ্ট্র-ইরানকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান চীনের

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে এমন পদক্ষেপ নিতে

2026-06-17T13:48:05+06:00
2026-06-17T17:25:04+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
যুক্তরাষ্ট্র-ইরানকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান চীনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:৪৮ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ৫:২৫ পিএম
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে এমন পদক্ষেপ নিতে বলেছেন, যাতে মধ্যপ্রাচ্যে একটি ‘টেকসই নিরাপত্তা কাঠামো’ গড়ে তোলার ভিত্তি তৈরি হয়।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৈশ্বিক শাসনব্যবস্থা নিয়ে চীনের নতুন শ্বেতপত্র প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওয়াং ই। তার মতে, আন্তর্জাতিক ব্যবস্থায় অস্থিরতা ক্রমেই বাড়ছে।

ওয়াং ই বলেন, একটির পর একটি নতুন চ্যালেঞ্জ বৈশ্বিক সংকটগুলোকে আরও জটিল ও পরস্পর-সংযুক্ত করে তুলছে। সভ্যতার জাহাজ এখন এমন বিপজ্জনক জলসীমায় প্রবেশ করেছে, যেখানে লুকিয়ে আছে পাথুরে বাধা এবং প্রবল ঝড়।

চীনের পররাষ্ট্রমন্ত্রীর মতে, চলমান বিরোধ ও সংঘাতগুলো গভীরমূলের সমস্যার বহিঃপ্রকাশ। তিনি ‘ব্ল্যাক সোয়ান’ ও ‘গ্রে রাইনো’ ঘটনার উল্লেখ করে বলেন, বিশ্বে একের পর এক অপ্রত্যাশিত সংকট এবং আগে থেকেই দৃশ্যমান কিন্তু অবহেলিত ঝুঁকি সামনে চলে আসছে।

এছাড়া আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানোরও আহ্বান জানান তিনি। 

তার ভাষায়, দেশ বড় হোক বা ছোট, শক্তিশালী হোক বা দুর্বল, উন্নত হোক বা উন্নয়নশীল- সব দেশই আন্তর্জাতিক সম্প্রদায়ের সমান সদস্য।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]