ইরান যুদ্ধসহ অন্যান্য ব্যয় মেটাতে ৮ হাজার কোটি ডলার প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ইরান যুদ্ধসহ অন্যান্য খরচ সামাল দিতে অতিরিক্ত প্রায় ৮০০০ কোটি ডলার প্রয়োজন বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।মার্কিন

2026-06-20T14:18:39+06:00
2026-06-20T17:46:10+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
ইরান যুদ্ধসহ অন্যান্য ব্যয় মেটাতে ৮ হাজার কোটি ডলার প্রয়োজন
জানিয়েছে পেন্টাগন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ২:১৮ পিএম  আপডেট: ২০.০৬.২০২৬ ৫:৪৬ পিএম
ইরান যুদ্ধসহ অন্যান্য খরচ সামাল দিতে অতিরিক্ত প্রায় ৮০০০ কোটি ডলার প্রয়োজন বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। 

মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে ফোনালাপে উপ-প্রতিরক্ষামন্ত্রী স্টিফেন ফেইনবার্গ বিষয়টি জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে দি ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়, এই অর্থের একটি বড় অংশ পেন্টাগনের বাজেটের সঙ্গে যুক্ত হবে। এর পাশাপাশি এ বাজেট কৃষি সহায়তা ও দুর্যোগ ত্রাণের মতো অপ্রতিরক্ষা খাতেও ব্যয় হতে পারে। আগামী কয়েক দিনের মধ্যে সম্পূরক বাজেট প্রস্তাব কংগ্রেসে পাঠানো হতে পারে।

পেন্টাগন কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, নতুন যুদ্ধকালীন বাজেট অনুমোদন না হলে আগামী কয়েক মাসের মধ্যে সামরিক কার্যক্রম পরিচালনায় অর্থ সংকট দেখা দিতে পারে। এর ফলে প্রশিক্ষণ কার্যক্রম কমানো বা যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন হ্রাস করার মতো সিদ্ধান্তও নিতে হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, এর একটি অংশ অস্ত্র সরবরাহ, সেনাদের বেতন এবং নৌবাহিনীর জাহাজ পরিচালনায় ব্যয় হবে।

পূর্ববর্তী হিসাব অনুযায়ী, ইরান যুদ্ধের সরাসরি ব্যয় এর মধ্যেই প্রায় ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে এপ্রিল মাসে জানিয়েছিল পেন্টাগন। 

তবে পুরো যুদ্ধের প্রকৃত ব্যয় এখনো স্পষ্ট নয়। একই কথা জানিয়েছেন হোয়াইট হাউস বাজেট অফিসের পরিচালক রাসেল ভোয়েট। 

তিনি কংগ্রেসে বলেছেন, যুদ্ধের মোট ব্যয় নিয়ে তাদের কাছে নির্দিষ্ট কোনো হিসাব নেই।

দেশবার্তা/একে


  বিষয়:   পেন্টাগন  ইরান  যুক্তরাষ্ট্র 


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]