কাপ্তাই হ্রদ থেকে নারীর মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি

সারাদেশ

রাঙামাটিতে কাপ্তাই হ্রদ থেকে মুক্তা বড়ুয়া (২৮) নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ জুন)

2026-06-21T15:07:47+06:00
2026-06-21T15:07:47+06:00
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
কাপ্তাই হ্রদ থেকে নারীর মরদেহ উদ্ধার
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৩:০৭ পিএম 
রাঙামাটিতে কাপ্তাই হ্রদ থেকে মুক্তা বড়ুয়া (২৮) নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ জুন) সকালে জেলা শহরের রিজার্ভমুখ সমাজসেবা কার্যালয়ের ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মুক্তা বড়ুয়া চট্টগ্রামের রাউজান উপজেলার মৃত স্বপন বড়ুয়ার মেয়ে। স্বামী অভিজিৎ বড়ুয়ার চাকরির সুবাদে তারা রাঙামাটি শহরের বিজিবি রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। অভিজিৎ বড়ুয়া রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সে মাস্টাররোল কর্মচারী হিসেবে কর্মরত। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে রিজার্ভমুখ সমাজসেবা কার্যালয়ের ঘাট এলাকায় কাপ্তাই হ্রদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

উদ্ধারের সময় স্থানীয়দের সহযোগিতা এবং স্বামী অভিজিৎ বড়ুয়ার মাধ্যমে মরদেহটির পরিচয় শনাক্ত করা হয়। পরিবারের দাবি, মুক্তা বড়ুয়া মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

জানা গেছে, তিনি গত ১৯ জুন বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে ২০ জুন তার স্বামী কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

গভীর জলে ইলিশ, খালি হাতে তীরে ফিরছেন জেলেরা
তিন বাহিনীর একক প্রধান হলেন পাকিস্তানের সেনাপ্রধান
কাস্টিং কাউচ ও পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
নারীদের স্বাবলম্বী করতে ঢাকায় সেলিনা মনিরের ব্রাইডাল মাস্টারক্লাস

সর্বাধিক পঠিত 

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদেব মনির চৌধুরী
আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার নতুন সভাপতি বাসেত, সম্পাদক রিপন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]