গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গণভোটের রায় কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোট গাইবান্ধার উদ্যোগে শনিবার (৪ জুলাই) বিকেলে বিক্ষোভ

2026-07-04T20:02:56+06:00
2026-07-04T20:02:56+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৮:০২ পিএম 
গণভোটের রায় কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোট গাইবান্ধার উদ্যোগে শনিবার (৪ জুলাই) বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিলে অংশ নিতে নেতাকর্মীরা গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার চত্বরে সমবেত হন। বিক্ষোভ মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধার সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার।

জামায়াতে ইসলামীর জেলা আমীর ও সংসদ সদস্য মো. আব্দুল করিম সরকারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যাপক আব্দুল মাজেদ, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, গাইবান্ধা পৌর জামায়াতের আমীর অধ্যাপক ফেরদৌস আলম, জেলা ছাত্রশিবির সভাপতি ইউসুফ আল কারযাভি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির এম. শরিফুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফেরদৌস ইসলাম রুম্মান, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা নেতা মুফতি ইদ্রিস আলী, এনসিপির জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম, আমার বাংলাদেশ পার্টির খায়রুল আলম, জাগপা জেলা সভাপতি জাহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মেহেদী হাসান, জামায়াতে ইসলামীর নুরুল ইসলাম মণ্ডল, শহিদুল ইসলাম মঞ্জু, আবু বকর সিদ্দিক, মাওলানা শাফিউল ইসলামসহ অন্যরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বর্তমান বিএনপি সরকার ফ্যাসিস্ট সরকারের মতো দেশ পরিচালনা করতে চায়। তাঁদের দাবি, দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদী সরকারের উত্থান হতে দেওয়া হবে না।

বক্তারা আরও বলেন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তাঁদের অভিযোগ, সরকার প্রকৌশলী কৌশলের মাধ্যমে ক্ষমতায় এসে এখন গণভোটের ফলাফল কার্যকর করতে চাচ্ছে না।

তাঁরা জরুরি ভিত্তিতে সংসদে গণভোটের রায় উপস্থাপন এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

‘ইউনিক’ আইডি কার্ড চালুর কাজ শুরু করেছে সরকার
ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন
জিন্নাহর ছবি টাঙানোর ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস
ছয় আন্তর্জাতিক সরবরাহকারীর স্থানীয় প্রতিনিধিত্ব একই বলয়ে
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইকবাল-জাহাঙ্গীর

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]